for Add

ব্রাজিল দলের বর্তমান পরিস্থিতিতে কিংবদন্তী পেলেও কষ্ট পেতেন

ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান পরিস্থিতি দেখলে পেলেও কষ্ট পেতেন বলে মন্তব্য করেছেন কিংবদন্তী এই ফুটবলারের ছেলে এডিনহো। পেলের প্রথম মৃত্যুবার্ষিকীর প্রাক্কলে বার্তা সংস্থা এএফপির সাথে সাক্ষাৎকারে এডিনহো একথা বলেন।বাসস।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকান অঞ্চলের টেবিলে এই মুহূর্তে তাদের অবস্থান ষষ্ঠ। এই অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বর্তমানে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়া সেলেসাওরা নিজেদের মানিয়ে নেবার চেষ্টা করছে। হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার।

পেলের সাত সন্তানের মধ্যে দ্বিতীয় এডিনসন নিজেও একজন পেশাদার ফুটবলার ছিলেন। ১৯৯৯ সালে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান। ৫৩ বছর বয়সী এডিনহো বলেছেন, ‘ব্রাজিল জাতীয় দলের এই সমস্যা এক রাতের মধ্যে হয়নি। এখানে অনেক বড় ও জটিল সমস্যা রয়েছে। আমরা একটি পতনের সম্মুখীন হয়েছি। এখনো এই দলে বেশ কিছু তারকা রয়েছে। কিন্তু অতীতে আরো উঁচু মানের খেলোয়াড়রা ছিলেন।’

১৯৭৫ সালে পেলে ও তার স্ত্রী রোজমেরির মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে এডিনহো তার মায়ের সাথে নিউ ইয়র্কে চলে যান। সেখানে মায়ের কাছে বড় হয়েছেন এডিনহো। যদিও পেলের জীবনের শেষ সময়ে আবারো বাবার কাছে চলে এসেছিলেন এডিনহো। অনেকটা দু:খ করেই এডিনহো বলেছেন, ‘এতে কোন সন্দেহ নেই যে, এই পরিস্থিতিতে যদি পেলে থাকতেন তাহলে তিনি দারুণ কষ্ট পেতেন।’

পেলে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন সান্তোসে। তার প্রিয় এই ক্লাবটিও বর্তমানে দারুণ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি ক্লাবের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তারা রেলিগেটেড হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে। ইতোমধ্যেই ক্লাবের আর্থিক সমস্যাও প্রকট হয়ে দেখা দিয়েছে। বোর্ড সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

কয়েক মৌসুমে সান্তোসের গোলরক্ষক হিসেবে খেলা এডিনহো বলেছেন, ‘দূর্ভাগ্যবশত: আমি এখানে কোন বিস্ময়কর কিছু দেখছি না। যারা এই ক্লাবের নিয়মিত কাজের সাথে জড়িত তারা এই ভবিষ্যদ্বাণী আগেই করে রেখেছিল। দিনের শেষে এমনটাই হবার কথা ছিল।’

গত বছর ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ফুটবল কিংবদন্তী পেলে মৃত্যুবরণ করেন। পেলের ছয় সন্তান মিলে পারিবারিক সিদ্ধান্তে শুক্রবার সান্তোসে বাবার প্রথম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। পেলের মৃত্যুতে পুরো পরিবারের উপর কালো ছায়া নেমে এসেছে স্বীকার করে এডিনহো বলেছেন, ‘সে একজন ব্যতিক্রমী খেলোয়াড় ছিলেন। আমরা তাকে দারুণ মিস করছি। তার মাধ্যমে দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে, আমরা এজন্য দারুণ গর্বিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add