for Add

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

বাঁ-হাতি পেসার মারুফ মৃধার বোলিং ও মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামের ব্যাটিং নৈপুন্যে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারতকে। মারুফ বল হাতে ৪ উইকেট ও আরিফুল ব্যাট হাতে ৯৪ রান করেন। ২০১৯ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে ৫ রানে হেরেছিল বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেন মারুফ। সপ্তম ওভারে ১৩ রানেই ভারতের পতন হওয়া প্রথম ৩ উইকেটই শিকার করেছেন মারুফ।

এরপর মারুফের সাথে উইকেট শিকারে মেতে ওঠেন ডান হাতি পেসার রোহানাত দৌলা বর্ষন। তার দুই উইকেট শিকারে ১৬তম ওভারে ৬১ রানে ৬ উইকেট হারায় ভারত। সপ্তম উইকেটে ৮৪ রান যোগ করে ভারতকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন মুসির খান ও মুরুগান অবিষেক। মুসিরকে ৫০ রানে আউট করে জুটি ভাঙ্গেন মাহফুজুর রহমান রাব্বি।

৬টি চার ও ২টি ছক্কায় ৭৪ বলে সর্বোচ্চ ৬২ রান করা অভিষেককে শিকার করে ভারতকে ৪২ দশমিক ৪ ওভারে ১৮৮ রানে অলআউট করেন মারুফ। বল হাতে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন মারুফ। বর্ষন ও জীবন ২টি করে উইকেট শিকার করেন।

১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরাতে শক্ত হাতে জুটি বাঁধেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রান তুলে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তারা।

মারমুখী মেজাজে থাকা আরিফুল সেঞ্চুরির দোড়গোড়ায় ৯৪ রান করে আউট হন। ৯০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।
আরিফুল যখন ফিরেন তখন জয় থেকে ১৭ রান দূরে বাংলাদেশ। এসময় আরও ২ উইকেট হারালেও, ৪৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়া আহরার টেস্ট মেজাজে খেলে ৩টি চারে ১০১ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক রাব্বি ৩ ও জীবন ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আগামী ১৭ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ দিনের অন্য সেমিতে আরব আমিরাত ১১ রানে হারিয়েছে পাকিস্তানকে।বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add