for Add

আবাহনীকে চার গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা

দারুণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় ছিল দর্শকরা। মৌসুমের প্রথম বড় ম্যাচে বসুন্ধরা কিংস ও আবাহনীর লড়াই ঘিরে দর্শকদের চাওয়াটা অমূলক ছিল না। কিন্তু স্বাধীনতা কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী কোনো প্রতিদ্বন্দ্বিতায়ই করতে পারলো না কিংসের সাথে।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় কিংস। আবাহনীর জালে গুনেগুনে ৪ গোল দিয়ে টানা চতুর্থবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে উঠে যায় অস্কার ব্রুজনের দল। কিংসের গোল করেছেন সোহেল রানা-২, ডরিয়েলটন, মিগুয়েল ও রবসন।

অথচ এ ম্যাচের শুরুটায় মাঠে বারুদের গন্ধই ছড়িয়েছিল। বিশেষ করে কিকঅফ থেকে আবাহনী যেভাবে তেড়েফুড়ে কিংসের রক্ষণে হানা দিচ্ছিল তাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক দর্শকদের মধ্যে হতাশাই কাজ করছিল। তাহলে কি ঘরের মাঠে প্রথমবারের মতো তারা হেরে যাবে?

আবাহনীর প্রথমার্ধের ধাক্কাটা সামলিয়েছেন কিংসের তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। গোটা তিনেক দুর্দন্ত সেভ করে শ্রাবণ গোলবঞ্চিত করেছেন আবাহনীকে। প্রথমার্ধে আবাহনীকেও বাঁচিয়েছেন তাদের ব্রাজিলিয়ান জোনাথান। মোরসালিনের শট পোস্টে ঢোকার ঠিক আগে ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচিয়েছেন এই ব্রাজিলিয়ান।

গোলের সুযোগ-পাল্টা সুযোগ; প্রথমার্ধ টানটান উত্তেজনায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো তুমুল লড়াই প্রত্যাশা করেছিলেন দর্শকরা। কিন্তু শেষ ৪৫ মিনিটে আবাহনীকে খোলসে বন্দী করে কিংস মাঠে ছড়ি ঘোরাতে থাকে। বিরতির পর খেলা শুরুর চার মিনিটের মধ্যে গোল করে কিংসকে এগিয়ে দেন এ বছর আবাহনী থেকে থেকে নতুন ঠিকানায় আসা সোহেল রানা-২।

এরপর আবাহনীকে ছিন্নভিন্ন করে দেন কিংসের তিন ব্রাজিলিয়ান। ৫৩ মিনিটে রাকিবের পাস থেকে ডরিয়েলট, ৭৭ মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে মিগুয়েল এবং ৮৮ মিনিটে পেনাল্টি থেকে রবসন গোল করলে বড় হার নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে আন্দ্রেস ক্রুসিয়ানির আবাহনী।

শীর্ষ ফুটবলে ওঠার পর টানা চতুর্থবারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে নাম লেখালো কিংস। ১৮ ডিসেম্বর গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে মোহামেডানের মুখোমুখি হবে তারা।সূত্র: জাগোনিউজ

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add