for Add

এক গ্রুপে গতবারের ফাইনালিস্ট মোহামেডান-আবাহনী

সাড়ে ৭ মাস আগে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল যুদ্ধ হয়েছিল দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনীর মধ্যে। সেটি ছিল ফেডারেশন কাপের ফাইনাল।

দীর্ঘ ১৪ বছর পর শিরোপা লড়াইয়ে নেমেছিল সাদা-কালো আর আকাশি-নীলরা। শেষ হাসি ছিল আলফাজ আহমেদের মোহামেডানের। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচের পর শিরোপা নিস্পত্তি হয়েছিল টাইব্রেকারে। মোহামেডান জিতেছিল ৪-২ গোলে।

২০২৩-২৪ মৌসুমের ফেডারেশন কাপে মোহামেডান ও আবাহনীর লড়াই দেখা যাবে গ্রুপ পর্বেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ দল নিয়ে হবে ফেডারেশন কাপ।

বুধবার বাফুফে ভবনে হয়ে গেলো টুর্নামেন্টের গ্রুপিং ও ফিকশ্চার। সেখানে ‘বি’ গ্রুপে মোহামেডান-আবাহনীর সঙ্গী ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী।

এবার ৩ গ্রুপে ভাগে করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ। ‘সি’ গ্রুপের তিন দল বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি।

গ্রুপ পর্বের খেলা শেষে ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ৬ দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে উঠবে তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি ক্লাব। খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। প্রথম দিন ‘এ’ গ্রুপের পুলিশ ও রহমতগঞ্জ এবং ‘সি’ গ্রুপের কিংস ও ফর্টিস পরস্পরের মুখোমুখি হবে।

গত মৌসুমের মতো এবারও এক সাথে চলবে ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের খেলা শুরু হবে ২২ ডিসেম্বর। খেলা হবে শুক্রবার ও শনিবার। ফেডারেশন কাপের ম্যাচ হবে মঙ্গলবার।

ফেডারেশন কাপের খেলা হবে তিন ভেন্যু রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।সূত্র: জাগোনিউজ

ফেডারেশন কাপের গ্রুপিং

‘এ’ গ্রুপ: বাংলাদেশ পুলিশ এফসি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
‘বি’ গ্রুপ: আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।
‘সি’ গ্রুপ: বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফর্টিস এফসি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add