for Add

৭ বছর পর ভুটানের ওপরে বাংলাদেশ

২০১৬ সালে বাংলাদেশের ফুটবল তছনছ করে দিয়েছিল ভুটান। থিম্পুতে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছিল ভুটানের কাছে।

আন্তর্জাতিক ফুটবলে সেটাই ছিল ভুটানের কাছে বাংলাদেশের প্রথম হার। যে হারে বাংলাদেশ দেড় বছরের মতো ছিল আন্তর্জাতিক ফুটবলের বাইরে। বাংলাদেশের ফুটবলের কঙ্কাল বের হয়ে আসে ২০১৬ সালের অক্টোবরে ভুটানের কাছে ওই হারের পর।

ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ছিল ১৮৫ নম্বরে, ভুটান ১৮৯। অক্টোবরের র‌্যাংকিংয়ে বাংলাদেশ নেমে যায় ১৮৮ নম্বরে, ভুটান উঠে যায় ১৭৯ নম্বরে। এরপর থেকেই ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপর অবস্থান করে আসছিল ভুটান। দীর্ঘ ৭ বছর পর র‌্যাংকিংয়ে ভুটানের ওপরে উঠেছে বাংলাদেশ। ৩০ নভেম্বর ঘোষিত তালিকায় বাংলাদেশ আগের মতই ১৮৩। তবে ভুটান ১৮২ থেকে দুই ধাপ নেমে চলে গেছে ১৮৪ নম্বরে।

২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে প্রথম ওপরে উঠেছিল তা নয়। এর আগেও কিছুদিন বাংলাদেশের ওপরে ছিল ভুটান। নিজেদের ইতিহাসে ভুটানের সর্বোচ্চ অবস্থান ছিল ২০১৫ সালের জুনে ১৫৯। ওই মাসে বাংলাদেশ ছিল ১৬৬।

নিজেদের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল ১৯৯৬ সালের এপ্রিলে ১১০ । আর সর্বনিন্ম ২০১৮ সালে ১৯৭ । ভুটান সর্বনিন্ম অবস্থানে ছিল ২০১৪ সালের নভেম্বরে ২০৯ নম্বরে।

৩০ নভেম্বর ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হলেও পয়েন্ট বেড়েছে। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৯১২.৬০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯১৬.৭৫। ভুটানের পয়েন্ট আগের মতোই ৯১৩.০২।

ফিফা র‌্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দুই নম্বরে রয়েছে ফ্রান্স। তবে তৃতীয় স্থান থেকে ২ ধাপ পিছিয়ে গেছে ব্রাজিল। তারা এখন অবস্থান করছে ৫ম স্থানে। তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম। একধাপ পেছনে নেমেছে পর্তুগাল। ৬ থেকে তারা নেমে গেছে সাতে। ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস।জাগোনিউজ

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add