for Add

পরের ম্যাচগুলো নিয়ে কি পরিকল্পনা কাজী সালাউদ্দিনের?

নিজেদের টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল অন্তর্ভুক্তির সিদ্ধান্তটা সহজ ছিল না। বেশিরভাগ সদস্য দেশের বিরোধিতার পরও বাংলাদেশ ও ভারতের আগ্রহে শেষ পর্যন্ত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে মধ্যপ্রাচ্যের দুই দেশ লেবানন ও কুয়েতকে অন্তর্ভুক্ত করেছিল সাফ।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন লেবাননের বিপক্ষে ড্র করা ম্যাচ নিয়ে আলোচনায় বলছিলেন, ‘এখন আমরা যে শক্তিশালী দলের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করি তা সাফে অতিথি দল খেলানোরই সুফল।’

‘আমি যখন সাফে অতিথি দল অন্তর্ভুক্তির কথা বলেছিলাম তখন অনেকেই সায় দেয়নি। তারপরও সেটা মিটিংয়ে অনুমোদন করিয়ে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম, এমন সিদ্ধান্ত নিলে ট্রফিটা আমাকে এ অঞ্চলের বাইরের কোনো দেশকেই তুলে দিতে হতে পারে। তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে মিটিংয়ে এ সিদ্ধান্ত পাস করানো হয়েছিল।

যদিও এবার ট্রফি এ অঞ্চলেই থেকেছে। শক্তিশালী দলগুলোকে খেলানোর সুফল বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দলও পাচ্ছে’- বলছিলেন সাফ ও বাফুফে সভাপতি।
পাঁচ মাস আগে ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে দুই অতিথি দল লেবানন ও কুয়েতের বিপক্ষেই ম্যাচ খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। লেবানন ছিল গ্রুপসঙ্গী, কুয়েতের বিপক্ষে দেখা হয়েছিল সেমিফাইনালে। লেবাননের কাছে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে, কুয়েতের কাছে হার ছিল ১-০ গোলে। কুয়েত নির্ধারিত সময়ে বাংলাদেশকে হারাতে পারেনি, জিততে হয়েছে অতিরিক্ত সময়ে গিয়ে।

লেবানরের বিপক্ষে গ্রুপ ম্যাচটি হয়েছিল ২২ জুন। ঠিক পাঁচ মাস পর ২১ নভেম্বর সেই লেবাননের বিপক্ষে আবার দেখা হয়েছিল বাংলাদেশের। ২-০ গোলে হারের পর ১-১ এ ড্র। পাঁচ মাসে বাংলাদেশ দলটির পরিবর্তন কী তা মঙ্গলবার ম্যাচ শেষে বলে গেছেন লেবাননের কোচ। বাংলাদেশ ড্র করেছে। লেবানন ৭৯ ধাপ এগিয়ে থাকা দল বলেই তাদের ‘রুখে দেওয়া হয়েছে’ কথাটি আসছে। বাস্তবে এ ম্যাচ বাংলাদেশ দুই-তিন গোলে জিতলেও অবাক হওয়ার ছিল না।

গোল মিস হয়েছে গোটা চারেক। মোরসালিন গোল করে পয়েন্ট এনে দিয়েছেন সেটা তার কৃতিত্ব। তবে বাংলাদেশ জিততে না পারার সিংহভাগ ব্যর্থতা এই মোরসালিনেরই। বাংলাদেশ পিছিয়ে পড়েছিল বদলি গোলরক্ষক মেদেহী হাসান শ্রাবণের চরম ব্যর্থতায়। তা নাহলে আন্তর্জাতিক ফুটবলে দারুণ একটা দিন কাটাতে পারতো বাংলাদেশের। শেষ পর্যন্ত ম্যাচে প্রত্যাবর্তন করে একটি পয়েন্ট পাওয়াও ইতিবাচক হিসেবে দেখছেন সবাই।

কাজী মো. সালাউদ্দিন ১৬ নভেম্বর মেলবোর্নে হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার প্রসঙ্গে বলেছেন, ‘এই দলটির বিপক্ষে খেলা কম হয়। বেশি বেশি ম্যাচ হলে হারের ব্যবধানও কমবে। ওরা ঢাকায় আসবে খেলতে। আশা করি, তখন আমরা আরও ভালো খেলবো।’

মার্চে পরের দুই ম্যাচ। কী পরিকল্পনা ওই ম্যাচ নিয়ে? ‘কেবল খেলা হলো লেবাননের বিপক্ষে। দুই-একদিনের মধ্যে কোচের সঙ্গে বসবো পরবর্তী পরিকল্পনা নিয়ে। আমরা কীভাবে ফিলিস্তিনের বিপক্ষে মার্চের ম্যাচ দুটির জন্য প্রস্তুতি নেবো তা আগামী এক সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে পারবো’- বলছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add