for Add

ঘরের মাঠে উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বে প্রথমবারের মতাে হারের স্বাদ নিলো আর্জেন্টিনা। ঘরের মাঠে সাতটি হলুদাকার্ডের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নসরা।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মার্সেলো বিয়েলসা উরুগুয়ের কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আর্জেন্টিনাকে হারালো উরুগুয়ে। সে সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবারের মতো হারলো লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়নরা। মনে হচ্ছে, অনুজদের দুর্বলতার জায়গাগুলোই নিজের শিষ্যদের শিখিয়ে দিয়েছেন মার্সেলো।

বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে মনে হচ্ছিলো অজেয় একটি দল। তাদেরকে কেউ হারাতে পারে, এমনটা মনেই হচ্ছিলো না। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে অবিশ্বাস্য সেই হারের পর বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা।এরপর এই প্রথম পরাজয়ের স্বাদ নিলো লিওনেল মেসির দল। সে সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এই প্রথম উরুগুয়ের কাছে হারলো আর্জেন্টিনা।

শুক্রবার (১৭ নভেম্বর) বুয়েন্স এইরেসে নেমে শুরুতেই দুর্দান্ত খেলে আর্জেন্টিনা। আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করেন আল বিসেলেস্তারা। তবু বারবার ব্যর্থ হন মেসি-আলভারেজরা।

আর্জেন্টিনার জালে বল প্রবেশ করানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল সফরকারী উরুগুয়েও। ম্যাচের ৪১ মিনিটে সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগান উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরোউহো। মাতিয়াস ভিনার এসিস্টে ডানপায়ের দারুণ শটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। বিরতির আগে আর সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণাত্মক খেলতে থাকে উরুগুয়ে। তবে ম্যাচের ৫৭তম মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েও কপালের কাছে হেরে যান আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে করা ফুটবল জাদুকর মেসির ফ্রি-কিক উরুগুয়ের গোলপোস্টে আঘাত করে ফেরত আসে।

এরপর ম্যাচে কিছুটা বিশৃঙ্খলা দেখা যায়। একের পর এক ফাইল করে হলুদকার্ড দেখতে থাকেন দুই দলের ফুটবলাররা। পুরো ম্যাচে মোট সাতবার সতর্কতামূলক হলুদকার্ড বের করেন রেফারি। এর মধ্যে আর্জেন্টিনার ফুলবলাররা কার্ডটি দেখেছেন চারবার। অপরদিকে উরুগুয়ে এই কার্ডটি দেখেছে তিনবার।

মূলত দলকে সমতায় ফেরানোর জন্যই মরিয়া হয়ে উঠেছিল আর্জেন্টিনার খেলোয়াড়রা। কিন্তু হিতে বিপরীত হলো। ম্যাচের ৮৭তম মিনিটে উল্টো আরও একটি গোল হজম করতে হলো আর্জেন্টিনাকে। নিকোলাস ক্রুজের এসিস্টে ডান পায়ের দুর্দান্ত শটে স্বাগতিকের জাল কাঁপান উরুগুয়ের স্ট্রাইকার দারউইন নুনিয়েস। দলকে ২-০ গোলে এগিয়ে দেন এই লিভারপুর ফরোয়ার্ড। খেলার শেষ মুহূর্তে এসে ব্যবধান দ্বিগুণ হয়ে যাওয়ায় ম্যাচ থেকেই ছিটকে পড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কনমেবল বাছাইপর্বে এই ম্যাচটিই আর্জেন্টিনার প্রথম হার। এই পর্বে মোট ৫ ম্যাচ খেলে বাকি চারটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তারা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অপরদিকে তিন জয়, ১ হার আর ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add