for Add

এশিয়াডে অষ্টম বাংলাদেশ

বাংলাদেশ ৩ : ৪ ওমান
বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমসে ১২ দলের মধ্যে অষ্টম হয়েছে। আজ শুক্রবার (৬ অক্টোবর) স্থান নির্ধারণী ম্যাচে তারা ৩-৪ গোলে ওমানের কাছে পরাজিত হয়েছে। যদিও বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।

চীনের হাংজু নগরীর গুয়াংশু কানাল পার্ক হকি স্টেডিয়ামে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা শুরুটা চমৎকারই করেছিলেন। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটে মিলন হোসেন ও দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।

কিন্তু বিরতি থেকে ফিরে বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারেনি। দুই গোলে এগিয়ে থাকা ও ম্যাচ জিতে যাচ্ছে এমন আত্মবিশ্বাসী হয়ে উঠলে তাদের মধ্যে একটা গা ছাড়াভাব লক্ষ্য করা যায়। সেই সুযোগে প্রতিপক্ষ ওমান চড়াও হয়ে খেলার চেষ্টা করে।

ফলশ্রুতিতে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এসে আরব রাষ্ট্রটি ৩৮ ও ৪৩ মিনিটে ২-২ গোলে সমতায় ফিরে। এর পর ম্যাচের শেষ অর্থাৎ চতুর্থ কোয়ার্টারে এসে ওমান ৫৩ ও ৫৫ মিনিটে আরো দুটি গোল আদায় করে নেয়। সোহানুর রহমান সবুজ ৬০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও ৩-৪ গোলের পরাজয় নিয়ে বাংলাদেশকে মাঠ ছাড়তে হয়।

এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশ

বাংলাদেশ ২ : ৭ জাপান
বাংলাদেশ ২ : ৫ পাকিস্তান
বাংলাদেশ ৭ : ৩ সিঙ্গাপুর
বাংলাদেশ ৪ : ২ উজবেকিস্তান
বাংলাদেশ ০ : ১২ ভারত

সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৩ : ৪ ওমান

মোট ম্যাচ : ৬টি
গোল দিয়েছে : ১৮টি
গোল খেয়েছে : ৩৩টি

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add