for Add
বিশেষ সংবাদদাতা, হাংজু (চীন) থেকে : ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ২৩:০৩:০৫

এশিয়ান গেমসে দুর্বল মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ৬ অক্টোবর ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে কোয়ার্টার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে বাংলাদেশ।
দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান। এছাড়া আফিফ হোসেন ২৩, শাহাদাত হোসেন ২১ ও জাকের আলী অপরাজিত ১৪ রান করেন।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে মালয়েশিয়া। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও আফিফ ৩টি করে উইকেট নেন।
For add
For add
For add
For add
for Add