for Add

মেসিবিহীন মিয়ামি কোনমতে হার এড়ালো

ইনজুরিতে থাকা লিওনেল মেসিকে ছাড়া ইন্টার মিয়ামি আবারো পয়েন্ট হারিয়েছে। শনিবার ঘরের মাঠে নিউ ইয়র্ক সিটি এফসির সাথে শেষ মুহূর্তের গোলে কোনমতে হার এড়ালেও মেজর লিগ সকারের প্লে-অফে খেলার স্বপ্নে বড় বাঁধা পেয়েছে মিয়ামি। আরেক ম্যাচে টরেন্টোকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্স লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে এফসি সিনসিনাতি।

এর আগে বুধবার হাউস্টোনের বিপেক্ষে ইউএস ওপেনের ফাইনালে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে ও গত সপ্তাহে লিগে ওরলান্ডোর সাথে ড্র হওয়া ম্যাচটিতেও ছিলেন না মেসি। মধ্য সেপ্টেম্বর থেকে পায়ের যে সমস্যায় ভুগছেন মেসি, তার থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

যে কারণে আর্জেন্টাইন এই সুপারস্টারকে ছাড়াই মিয়ামিকে মাঠে নামতে হচ্ছে। মেসির সাথে আরো ছিলেন না হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকা বার্সেলোনার সাবেক সতীর্থ জোর্দি আলবা। দলের মূল তারকাদের অনুপস্থিতিতে মিয়ামি যেন খেই হারিয়ে ফেলেছে।

ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে স্বাগতিক মিয়ামির আরো কিছুটা আগ্রাসী হওয়া উচিত ছিল। কিন্তু তার পরিবর্তে নিউ ইয়র্কের একের পর এক আক্রমণ সামলাতেই তাদের বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। ৭৭ মিনিটে দারুণ একটি ব্যক্তিগত প্রচেষ্টায় সফরকারী নিউ ইয়র্ককে এগিয়ে দেন সান্টিয়াগো রড্রিগুয়েজ। টেভন গ্রের দুর পাল্লার পাসে উরুগুইয়ান রড্রিগুয়েজ মিয়ামির ডিফেন্ডারদের মাঝ দিয়ে গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে পরাস্ত করেন।

পুরো ৯০ মিনিট মিয়ামি ম্যাচে ফিরে আসার সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে রবার্ট টেইলরের কর্ণার থেকে ডিফেন্ডার টমাস অ্যাভেইলস হেডের সাহায্যে মিয়ামিকে এক পয়েন্ট উপহার দেন। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা মিয়ামিকে শেষ মুহূর্তে সফল হতে দেননি ডেভিড রুইজ। পোস্টের খুব কাছে থেকে তার শটটি অল্পের জন্য বারের পাশে লেগে ফেরত আসে।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্স লিগে মিয়ামি ১৩তম স্থানে রয়েছে। প্লে অফে খেলার সর্বশেষ পজিশন নবম স্থানে থাকা মন্ট্রিয়ালের থেকে চার পয়েন্ট দুরে রয়েছে জেরার্ডে মার্টিনোর দল। যদিও কানাডিয়ান দলটির হাতে এক ম্যাচ বেশি রয়েছে। মন্ট্রিয়ালের থেকে এক পয়েন্ট এগিয়ে অষ্টম স্থানে রয়েছে নিউ ইয়র্ক সিটি এফসি।

মিয়ামি বস জেরার্ডো মার্টিনো বলেছেন মেসি অনুশীলন করেছেন কিন্তু দলের থেকে আলাদা হয়ে। তার ফিটনেসের যথেষ্ট উন্নতি হলেও বুধবার শিকাগোর বিপক্ষে ম্যাচে এখনো খেলা নিয়ে শঙ্কা রয়েছে। মার্টিনো এ সম্পর্কে বলেছেন, ‘মেসি আগের থেকে অনেকটাই ভাল অনুভব করলেও মঙ্গলবার পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাইনা। আমরা যদি মেসি ও একইসাথে মেডিকেল টিমের কাছ থেকে আশ্বস্ত হই তবেই শুধুমাত্র তাকে মাঠে নামানোর বিষয়টি বিবেচনা করবো। কিন্তু এখনই আমি বলতে পারছি না শিকাগোর বিপক্ষে মেসি খেলতে পারবে না। কারণ অনুশীলনে সে ভাল করেছে। এই মুহূর্তে প্রতিদিন তাকে পর্যবেক্ষণের কোন প্রয়োজন নেই।’

এদিকে দিনের আরেক ম্যাচে তলানির দল টরেন্টোকে ৩-২ গোলে হারানোর দিন নিয়মিত মৌসুমের সেরা রেকর্ডের জন্য মেজর লিগ সকারের অন্যতম মর্যাদাকর ট্রফি সাপোর্টার্স শিল্ড অর্জন করেছে সিনসিনাতি। ২০১৯ সালে এমএলএস’র যোগ দেবার পর এই প্রথম কোন ট্রফি জয়ের কৃতিত্ব দেখালো সিনসিনাতি। ২০১৮ সালে দ্বিতীয় টায়ারের ইউএসএল শিরোপা জয়ের মাধ্যমে সিনসিনাতি মেজর লিগ সকারে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

অ্যাওয়ে ম্যাচে ৩৫ মিনিটেই ২-০ গোলের লিড পায় সিনসিনাতি। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ব্রেন্ডন ভাজকুয়েজ পোস্টের খুব কাছে থেকে জোড়া গোল করেন। কিন্তু বিরতির আগে জোনাথন ওসোরিওর দুই গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে টরেন্টো। ৭২ মিনিটে অ্যারন বুপেনজার বাম পায়ের ফিনিশিংয়ে সিনসিনাসিতর তিন পয়েন্ট নিশ্চিত হয়।

সিনসিনাতি তাদের প্রথম তিন মৌসুমে এমএলএস’র তলানিতে থেকে বছর শেষ করেছে। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকেই তারা প্লে অফে নিজেদের এগিয়ে রেখেছিল। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add