for Add

বিশ্বকাপে বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল

ইনজুরি শঙ্কায় দেশসেরা ব্যাটারদের মধ্যে অন্যতম তামিম ইকবালকে ছাড়াই আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করা হয়েছে। পিঠের ইনজুরি থেকে সুস্থ হবার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরেন ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। এই ইনজুরির কারণেই বাধ্য হয়ে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম।

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেন তামিম। কিন্তু ইনজুরির শঙ্কা থাকায় তৃতীয় ওয়ানডে নো খেলার সিদ্ধান্ত নেন তামিম। টানা দুই ম্যাচ খেলার পর পিঠের ব্যথাটা আবারো দেখা দিয়েছে বুঝতে পারেন তামিম।

জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘পিঠে ইনজুরির কারণে তাকে দল থেকে বাদ দিতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অধিনায়ক, প্রধান কোচ, মেডিকেল টিমসহ টিম ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিশ্চিত হওয়া গেছে, যেকোন সময় তার ব্যথা পুনরায় দেখা দিতে পারে। এজন্য তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না।’

দল ঘোষণার আগেই তামিম নিজের ইনজুরির বিষয়টি মাথায় রাখতে নির্বাচকদের বলেছিলেন জানা গেছে। বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারবেনা বলেও জানিয়েছিলেন তামিম। যেসব খেলোয়াড় সব ম্যাচ খেলতে পারবেন না তাদের দলে না রাখার পক্ষে ছিলেন অধিনায়ক সাকিব ও কোচ হাথুরু বলে জানা গেছে।

পুরোপুরি ফিট না হওয়া তামিমকে দলে রাখা হলে সাকিব অধিনায়কত্ব করবেন না বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি সভাপতির বাসায় ঢুকতে দেখা গেছে এবং গত রাতে সাকিবও তামিমের সঙ্গে তার বৈঠক হয়েছে বলে জানা গেছে। বিশ্বকাপ দল নির্বাচনের প্রক্রিয়াকালে শেরে বাংলা স্টেডিয়ামেও মাশরাফিকে দেখা গেছে। তবে সব কিছু গুঞ্জনকে উড়িয়ে দিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেছেন এ সব গুঞ্জনের কোন ভিত্তি নেই।

নান্নু বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো আমরাও দেখেছি। আমাদের জানা মতে এসব কিছুই ভিত্তিহীন। মাশরাফি এখানে এসেছে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলতে। দল নির্বাচন প্রকিয়ায় সে থাকবে কেন।’

গত মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন তামিম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। নিজের পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে পরে তিনি লন্ডনে ইনজেকশন নেন তিনি। তবে ইনজেকশনের প্রতিক্রিয়া কমে গেলে আবারো তিনি পিঠে ব্যাথা অনুভব করতে পারেন বলে জানিয়েছিলেন ডাক্তার।

‘একই ইনজুরি সমস্যা তার বার বার দেখা দিচ্ছে। দেশের এ যাবত কালের সেরা ব্যাটারদের একজন হওয়ায় পুরোপুরি ফিট তামিম বাংলাদেশের জন্য। তার ফিটনেসের অবস্থা বুঝতে তাই আমরা তাকে নিউজিল্যান্ড সিরিজে দলে ডেকেছিলাম। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে সে ব্যাটি-ফিল্ডিং করেছে। তার পিঠে আবারো ব্যথা দেখা দিয়েছে।

দুই জেনুইন ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানকে দলে ডেকেছে বাংলাদেশ। গত বেশ কিছু দিন যাবত ব্যাট হাতে লিটনের সময়টা ভাল যাচ্ছেনা। এদিকে গত এশিয়া কাপে অভিষেক হওয়া তানজিদ এখনো বড় কোন ইনিংস খেলতে পারেনি।

তবে নান্নু আবারো বলেছেন অফ ফর্ম কাটিয়ে না ওঠা পর্যন্ত তারা ওপেনারদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। নান্নু বলেন,‘তানজিদ খুবই সম্ভাবনাময়ী একজন ওপেনার। বয়সভিত্তিক পর্যায়ে সে ভাল করেছেন। তার সেরাটা বের করে আনতে আমাদের উচিৎ তাকে সমর্থন দিয়ে যাওয়া।’

ফিটনেস এবং তার ফর্ম দলের জন্য সহায়ক হবে বিবেচনায় সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহকে দলে রেখেছেন নির্বাচকরা। গত মার্চে ইংল্যান্ড সিরিজে দুর্বল ফর্মের কারণে বাদ পড়ার পর পুনরায় জাতীয় দলে ফিরেছেন মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনি যথাক্রমে ৪৯ ও ২১ রান করেছেন।

নান্নু বলেন,‘মাহমুদুল্লাহ সব সময়ই আমাদের বিবেচনায় ছিল। আমরা বলেছিলাম বিশ্বকাপের আগে আমরা সব খেলোয়াড়কে কিছু সুযোগ দিতে চাই এবং যে কারণে মাহমুদুল্লরাহকে দুই সিরিজে দলে রাখা হয়নি।

বিশ্বকাপ শুরুর আগে আগামী ২৯ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলংকা এবং ২ আগস্ট শ্রীলংকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

ধর্মশালায় ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, (সহ-অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add