for Add

এশিয়ান গেমসে নারী ক্রিকেট দলের লক্ষ্য স্বর্ণপদক

দুইবার ব্যর্থ হবার পর প্রথমবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের লক্ষ্য স্থির করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগের দুই আসরে রৌপ্যপদক নিয়েই খুশি থাকতে হয়েছে নারী দলকে। তবে এবার ওই বাঁধা টপকে যাওয়ার আশা করছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ নারী দল। চীনের হাংজু প্রদেশে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা অংশ নিবে। জ্যোতির নেতৃত্বে অনুপ্রাণিত বাংলাদেশ দল ইতোমধ্যে এশিয়ার তিন জায়ান্ট দলকেই হারানোর অভিজ্ঞতা অর্জন করেছে। যা এবারের গেমস থেকে স্বর্ণপদক জয়ে আশাকে ত্বরান্বিত করছে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘২০১৯ সালে দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক জয়ের পর আমি বুঝতে পেরেছি, একটি ট্রফি ও একটি পদক জয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আমি মনে করি ট্রফি জয়ের চেয়ে স্বর্ণপদক জয়ের আনন্দ অনেক বেশি। আমরা আবার সেই স্বাদ পেতে চাই। আশা করি এশিয়ান গেমসে আগের ফলাফলকে টপকে স্বর্ণ জয় করতে পারব।’

গেমসে অংশ নিতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেস অধিনায়ক বলেন,‘এটি আমাদের জন্য প্রতিপক্ষ দলগুলোকে পরখ করারও সুযোগ করে দিবে। কারণ ওই দলগুলোর সঙ্গেই আমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। ফলে প্রস্তুতির জন্য এই গেমস হবে সঠিক একটি মঞ্চ।’

আগামী ২২ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গেমসে পাকিস্তানও ফেভারিট। প্রথমবারের মতো ভারতও এই গেমসে অংশ নিতে যাচ্ছে। ফলে গেমসটি কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।

সম্প্রতি নিজ মাটিতেই ভারতকে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। যা আবারো ভারতীয়দের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগ্রেসদের। সূত্র : বাসস

স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা ম-ল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, শানজিদা আক্তার মগলা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস

স্ট্যান্ড বাই: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফি ইয়াসনিম অর্থি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add