for Add

লঙ্কার কাছে হেরে বাংলাদেশের এশিয়া কাপের আশা শেষ

ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিলো টাইগাররা। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল বাংলাদেশের।

গ্রুপ পর্বের মত বাংলাদেশকে হারিয়ে জয় দিয়ে সুপার ফোর শুরু করলো শ্রীলংকা। সেই সাথে ওয়ানডেতে টানা ১৩ ম্যাচ জয়ের স্বাদ নিলো লংকানরা।

সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের জোড়া হাফ-সেঞ্চুরিতে এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রান করেছে শ্রীলংকা। সামারাবিক্রমা ৯৩ ও কুশল ৫০ রান করেন। বাংলাদেশের পেস ত্রয়ী হাসান মাহমুদ-তাসকিন আহমেদ ৩টি করে এবং শরিফুল ইসলাম ২টি উইকেট নেন। জবাবে তাওহিদ হৃদয়ের লড়াকু হাফ-সেঞ্চুরি সত্বেও ১১ বল বাকী থাকতে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।  

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস ভাগ্যে জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবারের এশিয়া কাপে বাংলাদেশের চার ম্যাচের সবকটিতেই  টস জিতলেন সাকিব।

তাসকিনের করা ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। ওভারের চতুর্থ বলে নিশাঙ্কাকে আম্পয়ার  লেগ বিফোর আউট দিলেও  ‘ রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান নিশাঙ্কা।

ষষ্ঠ ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে শ্রীলংকার আরেক ওপেনার দিমুথ করুনারতœকে (১৮) শিকার করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন হাসান।

দলীয় ৩৪ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে শ্রীলংকার রান ১শতে নিয়ে যান নিশাঙ্কা ও তিন নম্বরে নামা কুশল মেন্ডিস। অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের ভুলে দলের রান তিন অংকে নিতে সক্ষম হন  নিশাঙ্কা-কুশল। ব্যক্তিগত ২৯ রানে শরিফুলের বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে জীবন পান কুশল।

শেষ পর্যন্ত ২৪তম ওভারে শরিফুলের হাত ধরে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু পায় বাংলাদেশ। ৫টি চারে ৬০ বলে ৪০ রান করা নিশাঙ্কাকে লেগ বিফোর আউট করেন শরিফুল। কুশলের সাথে ১০৭ বলে ৭৪ রানের জুটি গড়েন নিশাঙ্কা।

ব্রেক-থ্রুর এক ওভার পর শ্রীলংকা শিবিরে আবারও আঘাত হানেন শরিফুল। ২৬তম ওভারের প্রথম বলে ওয়ানডেতে ২৪তম হাফ-সেঞ্চুরি করা কুশলকে শিকার করেন তিনি। ডিপ থার্ডম্যানে তাসকিনকে ক্যাচ দেন ৬টি চার ও ১টি ছক্কায় ৭৩ বলে ৫০ রান করা কুশল।

পরপর দুই ওভারে শরিফুলের জোড়া আঘাতে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। এ অবস্থায় লংকানদের উপর চাপ বাড়িয়ে দেন তাসকিন ও হাসান। লংকান মিডল অর্ডারের দুই ভরসা চারিথ আসালঙ্কাকে ১০ রানে তাসকিন এবং ধনাঞ্জয়া ডি সিলভাকে ৬ রানে আউট করেন  হাসান।

৩৮তম ওভারে ১৬৪ রানে পঞ্চম উইকেট পতনে শ্রীলংকাকে চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। দলকে চাপমুক্ত করতে জুটি গড়ার চেষ্টা করেন সাদিরা সামারাবিক্রমা ও অধিনায়ক দাসুন শানাকা। ষষ্ঠ উইকেটে হাফ-সেঞ্চুরির জুটিতে শ্রীলংকাকে রান ২শ পার করেন তারা। এই জুটিতে ৪৪ বল খেলে ওয়ানডেতে পঞ্চম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সামারাবিক্রমা।

৪৭তম ওভারে শানাকাকে বোল্ড করে জুটি ভাঙ্গেন হাসান। সামারাবিক্রমার সাথে ৫৭ বলে ৬০ রান যোগ করেন শানাকা। এর মধ্যে   ৩২ বলে ২৪ রান করেন শানাকা।

দলীয় ২২৪ রানে শানাকা ফেরার পর শ্রীলংকাকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ এনে দেন সামারাবিক্রমা। ঝড়ো গতিতে ব্যৗাট চালিয়ে ৮টি চার ও ২টি ছক্কায় ৭২ বলে ৯৩ রান করেন ইনিংসে শেষ বলে আউট হওয়া সামারাবিক্রমা। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ৫৪ রান করেছিলেন তিনি।

বাংলাদেশের হাসান ৫৭ রানে ও তাসকিন ৬২ রানে ৩টি করে এবং শরিফুল ৪৮ রানে ২টি উইকেট নেন। ১০ ওভার করে বোলিং করে সাকিব ৪৪ ও নাসুম ৩১ রানে উইকেটশূণ্য থাকেন।

রান তাড়া করতে নেমে দলকে দারুণ সূচনা করে ১১  ওভারে ৫৫ রান এনে দেন  দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদি হাসান মিরাজ। শানাকার করা ১২তম ওভারের প্রথম বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেন ৪টি চারে ২৯ বলে ২৮ রান করা মিরাজ।

এক ওভার পর মিরাজের সঙ্গী নাইমকেও শিকার করেন শানাকা। শর্ট বল বুঝতে না পেরে সময়মত ব্যাট সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় উইকেটের পেছনে ক্যাচ দেন টেস্ট মেজাজে থাকা নাইম। ১টি চারে ৪৬ বলে ২১ রান করেন নাইম।

নাইমের বিদায়ে উইকেটে আসেন অধিনায়ক সাকিব। পেসার পাথিরানার বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন ৭ বলে ৩ রান করা সাকিব।
সাকিবের পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটনও। স্পিনার ওয়েলালাগের শিকার হওয়া আগে  ২৪ বলে ১৫ রান করেন লিটন। ৫৫ রানের দারুণ শুরুর পর ৮৩ রানে চতুর্থ ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

উইকেট পতন ঠেকাতে জুটি গড়েন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। শ্রীলংকার বোলারদের সাবধানে সামলিয়ে উইকেটে টিকে থাকার লড়াই করেন তারা। ৩৩তম ওভারে জুটিতে ৫০ পূর্ণ হয় তাদের।

মুশফিক-হৃদয় জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠে শ্রীলংকা। অবশেষে ৩৮তম ওভারে অষ্টমবারের মত আক্রমনে এসে মুশফিককে থামান শানাকা। বাউন্ডারিহীন ইনিংসে ৪৮ বলে ২৯ রান করেন মুশফিক। পঞ্চম উইকেটে ১১২ বলে ৭২ রানের জুটি গড়েন হৃদয়-মুশফিক।

মুশফিক ফেরার পরই ওয়ানডেতে চতুর্থ অর্ধশতক করেন ৭৩ বল খেলা হৃদয়। ষষ্ঠ উইকেটে শামীম হোসেনকে নিয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ঐ জুটিতে ২৫ বলে আসা ২৬ রানে মাত্র ৫ অবদান রেখে থিকশানার শিকার হয়ে  শামীম আউট হলে  ১৮১ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।  

শামীমের আউটে বাংলাদেশের শেষ ভরসা ছিলেন হৃদয়। ৪৪তম ওভারে থিকশানার বলে আম্পায়ারস কলে লেগ বিফোর আউট হন ৭টি চার ও ১টি ছক্কায় ৯৭ বলে ৮২ রান করা হৃদয়।

দলীয় ১৯৭ রানে হৃদয় ফেরার পরও লোয়ার অর্ডারে বাংলাদেশের হার এড়ানোর চেষ্টা করেন নাসুম ও হাসানরা। কিন্তু শেষ পর্যন্ত ১১ বল থাকতে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাাদেশ। নাসুম ১৫ ও হাসান অপরাজিত ১০ রান করেন। শ্রীলংকার থিকশানা-শানাকা ও পাথিরানা ৩টি করে উইকেট নেন।

আগামী ১৫ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
শ্রীলংকা ইনিংস :
নিশাঙ্কা এলবিডব্লু ব শরিফুল ৪০
করুনারতেœ ক মুশফিক ব হাসান ১৮
কুশল মেন্ডিস ক তাসকিন ব শরিফুল ৫০
সামারাবিক্রমা ক আফিফ ব তাসকিন ৯৩
আসালঙ্কা ক সাকিব ব তাসকিন ১০
ধনাঞ্জয়া ক মুশফিক ব হাসান ৬
শানাকা বোল্ড ব হাসান ২৪
ওয়েলালাগে রান আউট ৩
থিকশানা ক মুশফিক ব তাসকিন ২
রাজিথা অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-১, ও-৯) ১০
মোট (৯ উইকেট, ৫০ ওভার) ২৫৭
উইকেট পতন : ১/৩৪ (করুনারতেœ), ২/১০৮ (নিশাঙ্কা), ৩/১১৭ (কুশল মেন্ডিস), ৪/১৪৪ (আসালঙ্কা), ৫/১৬৪ (ধনাঞ্জয়া), ৬/২২৪ (শানাকা), ৭/২৪৩ (ওয়েলালাগে), ৮/২৪৬ (থিকশানা), ৯/২৫৭ (সামারাবিক্রমা)।
বাংলাদেশ বোলিং :
তাসকিন : ১০-০-৬২-৩ (ও-৪),
শরিফুল : ৮-০-৪৮-২ (ও-১),
হাসান : ৯-০-৫৭-৩ (ও-২),
সাকিব : ১০-০-৪৪-০ (ও-১),
নাসুম : ১০-১-৩১-০ (ও-১),
মিরাজ : ৩-০-১৪-০।

বাংলাদেশ ইনিংস :
নাইম ক মেন্ডিস ব শানাকা ২১
মিরাজ ক হেমান্থা ব শানাকা ২৮
লিটন ক মেন্ডিস ব ওয়েলালাগে ১৫
সাকিব ক মেন্ডিস ব পাথিরানা ৩
মুশফিকুর রহিম ক রাজিথা ব শানাকা ২৯
হৃদয় এলবিডব্লু ব থিকশানা ৮২
শামীম এলবিডব্লু ব থিকশানা ৫
নাসুম বোল্ড ব পাথিরানা ১৫
তাসকিন এলবিডব্লু ব থিকশানা ১
শরিফুল বোল্ড ব পাথিরানা ৭
হাসান অপরাজিত ১০
অতিরিক্ত (লে বা-৮, নো-৪, ও-৮) ২০
মোট (অলআউট, ৪৮.১ ওভার) ২৩৬
উইকেট পতন : ১/৫৫ (মিরাজ), ২/৬০ (নাইম), ৩/৭০ (সাকিব), ৪/৮৩ (লিটন), ৫/১৫৫ (মুশফিক), ৬/১৮১ (শামীম), ৭/১৯৭ (হৃদয়), ৮/২০০ (তাসকিন), ৯/২১৬ (শরিফুল), ১০/২৩৬ (নাসুম)।
শ্রীলংকা বোলিং :
রাজিথা : ৭-০-২৯-০ (ও-২),
থিকশানা : ৯-০-৬৯-৩ (ও-১, নো-২),
শানাকা : ৯-০-২৮-৩,
পাথিরানা : ৯.১-১-৫৮-৩ (ও-৪, নো-২),
ওয়েলালাগে : ১০-১-২৬-১,
ধনাঞ্জয়া : ৪-০-১৮-০ (ও-১)।
ফল : শ্রীলংকা ২১ রানে জয়ী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add