for Add

কলম্বিয়া নারী বিশ্বকাপ দলটি কয়েক বছরের ফসল

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে চলমান নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। প্রথমবারের মতো ল্যাতিন আমেরিকান দলটির এমন উত্থান বিস্মত করেছে অনেককে। তবে কোচ নেলসন আবাদিয়ার কাছে এটি কয়েক বছরের প্রচেস্টার ফসল।

আগামীকাল শনিবার সিডনিতে কোয়ার্টার ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবেলা করবে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া।

অথচ ২০১৯ সালের বিশ্ব আসরে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি এই দলটি। তখনো দলটির কোচের দায়িত্বে ছিলেন আবাদিয়া। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপের আসরে খেলতে এসেছে কলম্বিয়া। অবশ্য আগের আসরে সুযোগ পায়নি তারা। তারপরও এক মুহূর্তের জন্যও ভীত না হয়ে বেশ দাপটের সঙ্গেই প্রথমবারের মতো শেষ আটে জায়াগা করে নিয়েছে দলটি।

কলম্বিয়ার টিনএজ ফরোয়ার্ড লিন্ডা কেসেডো চলমান বিশ্বকাপে ইতোমধ্যে নিজেকে শীর্ষস্থানীয় তারকাদের আসনে বসিয়েছেন। শুধু তাই নয়, শেষ ষোলর ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরু থেকেই আরেক কিশোরি ডিফেন্ডার আনা গুজম্যানকে সুযোগ করে দিয়েছেন কোচ আবাদিয়া। দুই জনেরই বর্তমান বয়স ১৮ বছর।

কলম্বিয়ান কোচ বলেন,‘লিন্ডা ও আনা দুই জনই উঠে এসেছেন জাতীয় যুব দল থেকে। ১২ বছর বয়স থেকে তারা যুব দলের সঙ্গে যুক্ত। ১২ বছর বয়স থেকেই তারা এক সাথে বেড়ে উঠেছে। এখন তারা তাদের এ বেড়ে ওঠাকে সমৃদ্ধ করছে।’

প্রায় এক যুগ ধরেই জাতীয় নারী দলের সঙ্গে যুক্ত আছেন ৬৭ বছর বয়সী আবাদিয়া। শুরুতে তিনি কাজ করেছেন কোচ ফ্যাবিয়ান তাবোর্দার টেকনিক্যাল সহকারী হিসেবে। ২০১৭ সালে প্রধান কোচের দায়িত্ব পান তিনি। এরপর যুব দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগান তিনি।

২০১৯ সালে প্যান আমেরিকান গেমসে প্রথমবারের মতো নারী ফুটবলের স্বর্ণ পদক লাভ করে কলম্বিয়া। গত বছর অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনালে যুক্তরাস্ট্রের কাছে হেরে হয়েছে রানার আপ। তবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

গত বছর অনুষ্ঠিত অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের গ্রুপে শীর্ষ স্থান লাভ করেছিল কলম্বিয়া। যেখানে মূল ভূমিকা পালন করেছেন কেসেডো ও গুজম্যান। ওই আসরে শুধুমাত্র আঞ্চলিক প্রতিপক্ষ ব্রাজিলের কাছে হেরেছে তারা। শেষ ষোলতে প্রতিবেশি রাষ্ট্রের কাছে পরাজিত হয় কলম্বিয়ান নারীরা।

আবাদিয়া বলেন, ১২ বছর বয়সী মেয়েদের নিয়েই আমরা কাজ শুরু করেছিলাম। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশগ্রহণের সময় তাদের বয়স ছিল ১৭ বছর। আমাদের এই বিকাশ প্রক্রিয়া শুরু হয়েছে ২০১৭ সাল থেকে। -বাসস 

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add