for Add

ডুরান্ড কাপে হার দিয়ে শুরু বাংলাদেশ সেনাবাহিনীর

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে শুরুটা ভালো হলো না বাংলাদেশ সেনাবাহিনীর। বৃহস্পতিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী দিনের ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫-০ গোলে হারিয়েছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।

স্বাগতিক দলটি প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ১৫ মিনিটে লিস্টন কোলাসো গোল করে এগিয়ে দেন মোহনবাগানকে। ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মানভীর সিং। ৩৯ মিনিটে সুহাইল ভাট গোল করলে ৩-০ তে এগিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সেনাবাহিনী খেলে একজন কম নিয়ে। বিরতির বাঁশির কিছুক্ষণ আগে লালকার্ড দেখেন মিজানুর রহমান। ৫৮ মিনিটে চতুর্থ ও ৮৯ মিনিটে পঞ্চম গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান মোহনবাগানের ফুটবলাররা। সল্টলেক স্টেডিয়ামে হাজার বিশেক দর্শক ম্যাচটি উপভোগ করে।

বাংলাদেশ সেনাবাহিনী খেলছে ‘এ’ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় ম্যাচ ৬ আগস্ট ইস্টবেঙ্গলের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট পাঞ্জাবের বিপক্ষে একই ভেন্যুতে।

ডুরান্ড কাপের এবারের আসরে অংশ নিচ্ছে ২৪ দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের খেলোয়াড় ছাড়াও ৬ জন অতিথি খেলোয়াড় নিয়ে গেছে দলের শক্তি বাড়াতে। যাদের মধ্যে রয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মোহামেডানের লেফট ব্যাক কামরুল, রাইটব্যাক রাজিব, মিডফিল্ডার মিনহাজ, ফরোয়ার্ড জাফর ইকবাল ও সাজ্জাদ।

২৪ দলের মধ্যে অতিথি দুই দল বাংলাদেশ সেনাবাহিনী ও নেপালের ত্রিভুন আর্মি। বাকি ২২ দলের ১২টি ইন্ডিয়া সুপার লিগের, ৫টি আই-লিগের, একটি আই-লিগের দ্বিতীয় বিভাগের, তিনটি ভারতের আর্মড ফোর্সের ও একটি আঞ্চলিক লিগের। -জাগোনিউজ

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add