for Add

ভারতের বিপক্ষে সিরিজে চোখ বাংলাদেশ নারী দলের

ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মাত্র একটি জয় পেলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে টাইগ্রেসরা।

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় নিগার সুলতানার জ্যোতির দল।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছি আমরা। এর আগে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতেছি আমরা। মিরপুরেই জয় এসেছে। আমি মনে করি, এই জয় ইতিহাসের অংশ। আমরা নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলে নতুন ইতিহাস সৃস্টি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ওয়ানডেতে জয় পাওয়া সত্যিই আনন্দদায়ক। আমি মনে করি এটি দলের জন্য এবং আমাদের দেশের জন্য একটি যুগান্তকারী অর্জন। নিশ্চিতভাবে এই জয় ভবিষ্যতে আরও ভাল খেলতে আমাদের উৎসাহিত করবে।’

বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি ৪৪ ওভারে অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁজির পরও বোলিং বৈচিত্র্যের কারণে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হয়েছে। ৩৫ দশমিক ৫ ওভারে ভারতকে ১১৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।
দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন পেসার মারুফা আক্তার। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মারুফার বোলিং নৈপুন্যের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন।

জ্যোতি বলেন, ‘দলীয় সংগ্রহ স্বল্প থাকায় আমরা শুরুতেই উইকেট পেতে মরিয়া ছিলাম। শুরুতে উইকেট শিকার সবসময় বাড়তি আত্মবিশ্বাস দেয়। আমরা জানতাম, তারা ব্যাটিংয়ে বেশি নির্ভরশীল। কোচ আমাদের বলেছিলেন, পাওয়ারপ্লেতে আমাদের উইকেট পেতে হবে। আমরা তাদের চাপে রাখতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘ভারতের প্রধান ব্যাটার স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর। তাদের আউট করার পর বাকি ব্যাটাররা ভাল করতে পারেনি।’

মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন জ্যোতি। ভারতীয় ব্যাটিং লাইন আপে আবারো মারুফা ধ্বস নামাবেন আশা করছেন জ্যোতি।
জ্যোতি বলেন, ‘মাঝে মাঝে অসাধারণ পারফরমেন্সে করেছেন মারুফা। নতুন এবং পুরানো বলে ভাল বোলিং করেছেন। নিজের বোলিং নিয়ে খুব বেশি ভাবেন না তিনি এবং অতিরিক্ত কিছু করেননি। দলের প্রয়োজনে বোলিং করতে চান ও নিজের শক্তিকে কাজে লাগান তিনি। এটা আমাদের সাহায্য করে। নতুন বলে তার স্বাভাবিক ইনসুইংয়ের বিপক্ষে প্রতিপক্ষে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে।’

বাংলাদেশের ব্যাটিংয়ে আরও উন্নতি চান দলের কোচ হাসান তিলকরত্নে। তিনি বলেন, প্রতি ম্যাচে বিশেষ করে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে একই ধরণের ভুল করা যাবে না। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add