for Add

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ-নেপাল আজ মুখোমুখি

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। গত ১৯ সেপ্টেম্বর সাবিনা-সানজিদারা সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নেপালের মাটিতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শিরোপা জিতেছিল বাংলাদেশ।

তারপর কেটে গেছে ১০ মাস। সাবিনাদের আর মাঠে নামা হয়নি। বাফুফে অর্থ সংকটের অযুহাত দেখিয়ে মেয়েদের অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায়নি মিয়ানমারে।

সিঙ্গাপুর ও মঙ্গোলিয়া ফিফা প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েও পরে পিছুটান দেয়। সাবিনারা মাসের পর মাস শুধু অনুশীলন করে যান, কোনো খেলার আয়োজন করতে পারেনি বাফুফে।

দীর্ঘ সময় পর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে ফিরছে সেই নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে। আজ বৃহস্পতিবার ও রোববার নেপালের বিপক্ষে দুটি ম্যাচ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

বাংলাদেশের মেয়েদের মাথায় দক্ষিণ এশিয়ার সেরার মুকুট। ঘরের মাঠে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের পালাও সাবিনাদের। নেপালের মেয়েরা চাইবেন ঢাকা থেকে প্রতিশোধ নিয়ে যেতে। সাবিনারা কি পারবেন আরেকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে?

গত সেপ্টেম্বরে যে ২৩ জনের দল নিয়ে সাফে গিয়েছিলেন তৎকালীন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, পূর্ণশক্তির সেই দলটিকে পাচ্ছেন না মাহবুবুর রহমান লিটু। যিনি সাফে ছিলেন ছোটনের সহকারী।

ছোটন চাকরি ছেড়ে দেওয়ায় এই দুই ম্যাচে ডাগআউট সামলাবেন লিটু। এই প্রথম জাতীয় নারী ফুটবল দল নতুন কোচের অধীনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। সাফের পরপরই পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন দুই ফরোয়ার্ড আনুচিং মগিনি ও সাজেদা খাতুন।

পরে ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও ডিফেন্ডার আঁখি খাতুন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রও নেই ২৩ জনের দলে। স্কোয়াডে থাকলেও পায়ে চোট থাকায় কৃষ্ণা রানী সরকারকে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে পাচ্ছেন না লিটু। সবকিছু মিলিয়ে নেপালের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে কিছুটা নড়বড়ে দল নিয়েই নামতে হচ্ছে বাংলাদেশকে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add