for Add

সহজ ম্যাচ হাতছাড়া করল বাংলাদেশ

অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরেছিল ভারত। ফলে ম্যাচটি একবার টাইগ্রেসদের তীরে তো আরেকবার ভিড়তে থাকে সফরকারীদের। স্বাগতিকদের পানসে ব্যাটিং পারফরম্যান্সের পাশে একমাত্র উজ্জ্বল নাম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু বাংলাদেশের যখন আর ৮ বলে ১০ রান প্রয়োজন, তখনই জ্যোতি আউট হয়ে যান। সেখানেই শেষ হয়ে যায় টাইগ্রেসদের জয়ের স্বপ্ন। টানা দুই ম্যাচ জিতে সিরিজ ভারতের। তথ্য : ঢাকাপোস্ট.কম

এর আগে মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করে বিপর্যয়ে পড়েছিল সফরকারী মেয়েরা। প্রথম ম্যাচ ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে তারা সিরিজে এগিয়ে ছিল। তবে এই ম্যাচে মাত্র ৯৫ রান সংগ্রহ করায় সমতায় ফেরার ভালো সুযোগ ছিল জ্যোতিদের। কিন্তু সেই সহজ লক্ষ্যের বিপরীতেও এক জ্যোতি বাদে কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। হারমনপ্রীত কৌরের দল জয় পেয়েছে ৮ রানে।

সহজ রানতাড়ায় বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে মাত্র ১০ রানে। স্পিনার মিন্নু মানির দ্বিতীয় বলেই ৫ রানে ক্যাচ আউট হন শামীমা সুলতানা। এরপর দুই রান যোগ হতে ফেরেন আরেক ওপেনার সাথী রানিও, তারও সংগ্রহ সমান ৫ রান। এরপর ওয়ানডাউনে নামা টাইগ্রেস ব্যাটার মুরশীদা খাতুনকে রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে। ১৫ বলে তিনি মাত্র ৪ রান করে ফেরেন। এভাবে স্বাগতিকদের আসা-যাওয়ার চিত্র দেখা গেছে পুরো ম্যাচজুড়েই।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে সতীর্থদের উইকেটের পতন দেখলেও, অবিচল ছিলেন জ্যোতি। তবে তার আউটেই সিরিজ ফসকে যায় টাইগ্রেসদের হাত থেকে। ৫৫ বলে তিনি করেন ৩৮ রান। পুরো স্কোরবোর্ডে তাকালে বাকি ব্যাটারদের দৈন্যদশাই কেবল চোখে পড়বে। তাদের মধ্যে সর্বোচ্চ রান ৭, এসেছে স্বর্না আক্তারের ব্যাট থেকে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন দিপ্তী ও শেফালি ভার্মা। মানি ২টি এবং আনুশা একটি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে স্মৃতি মান্দানা এবং শেফালি যোগ করেন ৩৩ রান। এরপরই তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। শেফালি সর্বোচ্চ ১৯, মান্দানা ১৩, ইয়াস্তিকা ভাটিয়া ১১, দিপ্তী শর্মা ১০ এবং আমানজত কৌর ১৪ রান করেন। নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করে ৯৫ রান। সেই রানও বাংলাদেশ টপকাতে ব্যর্থ।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩টি এবং ফাহিমার শিকার দুই উইকেট। এছাড়া মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add