for Add

সিরিজে ফিরতে বদ্ধপরিকর বাংলাদেশ

তামিম ইকবালের হঠাৎ অবসরের ইস্যুকে এক পাশে রেখে আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা আনতে চায় বাংলাদেশ। -বাসস

বৃষ্টি আইনে প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় দ্বিতীয়টি বাংলাদেশের সামনে ‘মরা বাঁচার লড়াই’ ম্যাচে পরিণত হয়েছে। এ ম্যাচে হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজে দুর্দান্ত রেকর্ড এবং আসন্ন বিশ্বকা বিবেচনায় আফগানিস্তানের কাছে সিরিজ হার বড় ধাক্কা বয়ে আনবে বাংলাদেশের জন্য। ২০১৫ সাল থেকে ঘরের মাঠে মাত্র দু’টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দু’বারই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারে টাইগাররা।

কিন্তু রেকর্ডটি ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসর শুধুমাত্র ক্রিকেট জগতকে অবাক করেনি, খেলোয়াড়দেরও অনেক বেশি আবেগপ্রবণ করেছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, সিরিজের মাঝে অধিনায়কের হঠাৎ অবসর সবসময়ই মানসিক চাপ। এখন দেখার বিষয়, বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে এই চাপকে কাটিয়ে উঠতে পারে।

মূলত ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। বৃষ্টির কারণে দৈর্ঘ্য কমে আসা ম্যাচে ৪৩ ওভারের ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। তামিমসহ বেশিরভাগ ব্যাটাররা খারাপ শট খেলে নিজেদের বিপদ ডেকে আনেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মাত্র ১৩ রান করেন তামিম।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে হারা আফগানিস্তান বৃষ্টি ইস্যুকে মাথায় রেখে পরিকল্পনামাফিক ক্রিকেট খেলেছে।
উইকেট না হারানোর দিকে মনোযোগী ছিল আফগানরা। বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যাবার আগে ২১ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করে তারা। বৃষ্টি আইনে ১৭ রানে এগিয়ে ছিল আফগানরা।

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় এবং তামিমের অবসরের ইস্যুর পর বাংলাদেশ ঘুড়ে দাঁড়াতে পারে কি-না এটাই এখন দেখার বিষয়।

প্রথম ম্যাচের হারের পরও তামিমের অধিনায়ক থাকাকালীন আত্মবিশ্বাসী মনে হয়েছিল তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়কে। তার মতে, প্রথম ম্যাচের হার শুধুমাত্র একটি ঘটনা। ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে দল আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা শক্তভাবে ঘুড়ে দাঁড়াতে পারবো। আমি মনে করি, প্রথম ওয়ানডেতে আমরা কিছু ভুল করেছি এবং আমরা যদি ভুলগুলো শুধরে নিতে পারি তবে দ্বিতীয় ম্যাচে জিততে না পারার কোন কারণ নেই।’

হৃদয় আরও বলেন, ‘আমি মনে করি না উইকেট খুব কঠিন ছিল। কিন্তু শুরুতে বল নীচু হয়ে আসছিল, এটি একটি সমস্যা ছিল এবং দুই ধরনের বাউন্স ছিল। আমরা যদি ব্যাট হাতে আরও ভাল করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতো। সব মিলিয়ে আমাদের ব্যাটিং ভাল হয়নি।’

তামিমের অবসরে দলে পরিবর্তন এসেছে। ইতোমধ্যেই তামিমের জায়গায় রনি তালুকদারকে দলে নিয়েছে বাংলাদেশ এবং সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন সহঅধিনায়ক লিটন দাস।

গতকাল মধ্যরাতে বিসিবির জরুরি বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেয়া হয়। বৈঠকের পর তামিমকে দ্রুত অবসরের সিদ্বান্ত পূনর্বিবেচনার আহবান বিসিবি সভাপতি।

এদিকে দলের স্পিনারদের পারফরমেন্সে খুশি আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিততে পারফরমেন্সের ধারাবাহিকতা দল অব্যাহত রাখবে বলে আশা করছেন তিনি।

ট্রট বলেন, ‘আমি মনে করি সম্প্রতি ওয়ানডেতে বাংলাদেশ অনেক ভাল করার পর আমাদের এখানে আসাটা ভাল হয়েছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয়ার পর আমাদের পেসাররা নতুন বলে ভাল করতে পারেনি। কিন্তু পরবর্তীতে আমাদের স্পিনাররা দারুণ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের স্পিনারদের দক্ষতা ফুটে উঠেছে। এমন একটি উইকেটে যেখানে আমরা ভেবেছিলাম, স্পিনের চেয়ে পেস বোলিং ভালো হবে।’

প্রথম ওয়ানডেতে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা পেসার ফজলহক ফারুকি দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে জানান ট্রট। পেশীর ইনজুরির কারণে আগের ম্যাচে বোলিংয়ে নিজের শেষ দুই ডেলিভারি করতে পারেননি তিনি।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং নাইম শেখ।

আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমাতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল রহমান, শহিদুল্লাহ, জিয়াউর উর রহমান, ওয়াফাদার মোমান্দ, মোহাম্মদ সেলিম, সাঈদ শিরজাদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add