for Add

বিশ্বকাপের খসড়া সূচিতে ১৯ ও ৩১ অক্টোবর ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিশ্বকাপের খসড়া সূচি তৈরি করেছে বিসিসিআই।

এরইমধ্যে খসড়া সূচিটি আইসিসি ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত হতে পারে সূচিটি।

খসড়া সূচি অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর।

১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ লাখের বেশি আসন বিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সেমিফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। খসড়া সূচিতে দুই সেমিফাইনালের ভেন্যু জানানো হয়নি। ১৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

এছাড়াও লিগ পর্বে অন্যান্য বড় ম্যাচগুলোর মধ্যে থাকছে- ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর ধর্মশালায় লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৪ নভেম্বর আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং পহেলা নভেম্বর পুনেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

গত আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। সুপার লিগ দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্বের সেরা দু’টি দল বিশ্বকাপে খেলার টিকিট পাবে। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add