for Add

সেই আবাহনীকে হারিয়েই ১৪ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

ফাইনাল হলো ফাইনালের মতোই। ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডান। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।

রুদ্ধশ্বাস এক লড়াই নির্ধারিত সময়ে ৩-৩ ড্র থাকার পর অতিরিক্ত সময়ে গড়ালো। সেখানেও দুই দল সমান। একটি করে গোল করলো মোহামেডান আর আবাহনী। ৪-৪ সমতায় থাকা ম্যাচটি গড়ালো টাইব্রেকারে।

সেই টাইব্রেকারে ভাগ্য খুললো মোহামেডানের। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে ৪(৪)-৪(২) ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হলো সাদাকালোরা।

দ্বিতীয় সেমিফাইনালে যেদিন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে দেয় আবাহনী সেদিন থেকেই দেশের ফুটবল অঙ্গনে সবার মুখে ‘১৪ বছর’। কারণ, আবাহনী সেমিফইনাল জিতে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ ফাইনালে তারা মুখোমুখি হয় মোহামেডানের।

২০০৯ সালে পর মোহামেডান যে ফেডারেশনে কাপ ফুটবলের ফাইনালেই উঠতে পারেনি। এ ম্যাচ ঘিরে গত একপক্ষ ধরে ঘরোয়া ফুটবলে যেন ফিরে আসে আশি-নব্বই দশকের উত্তেজনার ঘ্রাণ। হয়েছেও তাই।

১২০ মিনিটের লড়াই যখন শেষ হয় ৪-৪ গোলে তখন ঠিক ১৪ বছর আগের মতো দুই দলের ফাইনাল গড়ায় টাইব্রেকারে এবং সেই দিনের মতোই আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহামেডান।

মোহামেডান-আবাহনী ম্যাচ মানেই মুহূর্তে মুহূর্তে নাটক। এই ফাইনালেও হয়েছে তাই। অথচ প্রথমার্ধের খেলা দেখে অনেকের ধারণা ছিল ম্যাচটি হয়তো সহজেই জিতে নেবে আবাহনী এবং ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখবে তারা।

কিন্তু যারা মোহামেডান-আবাহনীর ফাইনালের হাড়ির খবর রাখেন তারা আশা ছাড়েননি। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে জেঁকে বসেছিলেন একটা নাটকীয় ফাইনালের আশায়। সে আশা পূর্ণ করেই ঘরে ফিরেছেন দর্শকরা। ২-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচটি মোহামেডান ৪-৪ গোলে সমতায় নিয়েছিল। তারপর টাইব্রেকার।

বড় ম্যাচ। ১৬ মিনিটেই লিড-আবাহনী সমর্থকদের একটি ট্রফি পাওয়ার স্বপ্ন জাগিয়েছিলেন তরুণ ফয়সাল আহমেদ ফাহিম। ৪৪ মিনিটে কলিন্দ্রেস যখন ব্যবধান ২-০ করেন তখন তো মোহামেডান গ্যালারিতে পিনপতন নীরবতা।

সেই ম্যাচ ভোজবাজির মতো বদলে দেন সোলেমান দিয়াবাতে নামের এক বিদেশি। মালির এই ফরোয়ার্ড মোহামেডানের অধিনায়কত্বের গুরু দায়িত্ব কাঁধে অসাধ্য সাধন করেন একাই চার গোল করে।

৬৫ ও ৬০ মিনিটে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন ২-২ সমতা। এর পর ৬৬ মিনিটে এমেকার গোলে আবার লিড আবাহনী। ৮৩ মিনিটে সোলেমান দিয়াবাতে আবার নায়ক-গোল করে ৩-৩ সমতার ম্যাচটি নিয়ে যান অতিরিক্ত সময়ে। ১১৫ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। সোলেমান দিয়াবাতে বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফাউল করেন আবাহনীর গোলরক্ষক সোহেল।

স্পটকিকে সোলেমান লক্ষ্যভেদ করলে প্রথম ম্যাচে লিড পায় মোহামেডান। তবে শেষ বাঁশির কয়েক মিনিট আগে আবাহনীর জন্য রহমত হয়ে আসেন রহমত মিয়া। তার গোলে সমতা আসে ম্যাচ ৪-৪ এ। ফাইনাল নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

আবাহনীর দুই সেরা খেলোয়াড় বিশ্বকাপ খেলা কলিন্দ্রেস ও ব্রাজিলের রাফায়ের শট রুখে দেন মোহামেডানের বদলি গোলরক্ষক আহসান হাবিব বিপু।

মোহামেডানের শাহরিয়ার ইমনের গোল রুখে দেন আবাহনীর সোহেল। মোহামেডানের ৫ শটের মধ্যে চার গোল করেন সোলেমান দিয়াবাতে, আলমগীর রানা, রজার ও কামরুল। আবাহনীর দুই গোল করেছেন এমেকা ও ইউসেফ।

১২০ মিনিটের ম্যাচে দুই দলের চার গোল করে হয়েছে ৮টি। টাইব্রেকারে আরো ৬ টি। ১৪ বছর পর হওয়া মোহামেডান ও আবাহনীর মধ্যেকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালেও বল জালে জড়ালো ১৪ বার।

কামরুলের কিক আবাহনীর জাল কাঁপাতেই উল্লাসে ফেটে পড়ে মোহামেডান শিবির। ১৪ বছর আগে শেষবার ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিল মোহামেডান। তখন আবাহনীকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দীর্ঘ ১৪ বছর পর সেই আবাহনীকে টাইব্রেকারে হারিয়েই চ্যাম্পিয়ন হলো মোহামেডান।

দীর্ঘদিন ঘরোয়া ফুটবলের শিরোপা না পাওয়া সাদা-কালো শিবির আবার জেগে উঠলো ফেডারেশন কাপ জিতে। ঢাকার বাইরে দুই জনপ্রিয় দলের প্রথম ফাইনাল বাজিমাত করলো মোহামেডান।

ফাইনালসেরার পুরস্কার জিতেছেন মোহামেডানের অধিনায়ক চার গোল করা সোলেমান দিয়াবাতে। তিনিই প্রথম ফুটবলার যিনি হ্যাটট্রিক করলেন ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add