for Add

বার্সেলোনার বিপক্ষে সোসিয়েদাদের গুরুত্বপূর্ণ জয়

ক্যাম্প ন্যুতে গতকাল ছিল বার্সেলোনার শিরোপা জয়ের রাত। লা লিগার শিরোপা হাতে তুলে নেবার আগে অবশ্য রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলের হারের লজ্জা পেয়েছে কাতালান জায়ান্টরা। -বাসস

মিকেল মেরিনো ও আলেক্সান্দার সোরলোথের গোলে এগিয়ে যায় সফরকারী সোসিয়েদাদ। ম্যাচের শেষ মিনিটে রবার্ট লিওয়ানদোস্কি বার্সার হয়ে সান্তনার এক গোল পরিশোধ করেছেন। এই জয়ে সোসিয়েদাদ টেবিলের চতুর্থ স্থান ধরে রাখলো। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নিজেদের অবস্থানও মজবুত করেছে সোসিয়েদাদ। এর আগে জেরার্ড মোরেনোর স্টপেজ টাইমের গোলে জিরোনাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ভিয়ারিয়াল।

কাতালান প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে গত সপ্তাহে লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচের আগে শিরোপা বিজয়ী দলকে ক্যাম্প ন্যু গার্ড অব অনার দিয়েছে। করনেলাতে বার্সেলোনার শিরোপা উদযাপন অবশ্য কিছুটা বিঘ্নিত হয়েছিল এস্পানিয়লের সমর্থকদের কারণে।

কিন্তু কাল উদযাপনটা ভালই সেরে নিয়েছে জাভির শিষ্যরা। ২৭তম লিগ শিরোপা জয়ের আনন্দে বার্সা কোচ জাভি বলেছেন, ‘সব খেলোয়াড়, স্টাফদের ধন্যবাদ, তাদের জন্যই আজকের এই শিরোপা। একইসাথে এর ভাগীদার অবশ্যই সমর্থকরা। তোমাদের ছাড়া এটা কোনদিনই সম্ভব ছিলনা। তোমরা সবাই অসাধারণ। তোমরা প্রতিদিন স্টেডিয়ামকে পূর্ণতা দিয়েছো।’

ইমানোল আলাগুসিলের লা রিয়াল পরাজয়ের স্বাদ দিয়ে অবশ্য বার্সেলোনার শিরোপা উদযাপনকে খাটো করতে পারেনি। ১৯৯১ সালে এই ক্যাম্প ন্যুতেই সোসিয়েদাদ প্রথম লা লিগা শিরোপা জয় করেছিল। শিরোপা জয় সত্তেও পূর্ণ শক্তির দল নিয়ে কাল নিয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা।

কিন্তু ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে তা থেকে আর বেরিয়ে আসতে পারেনি। ৫ মিনিটে জুলেস কুন্ডে বিপদজনক এলাকায় বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই সুযোগে সোরলেথের পাসে মেরিনো মার্ক-আন্দ্রে টার স্টেগানের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান। এবারের মৌসুমে ক্যাম্প ন্যুতে মাঠের খেলায় এই প্রথম গোল হজম করলেন টার স্টেগান। তবে রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলটি এ ক্ষেত্রে ব্যতিক্রম। এ মৌসুমে ২৫ ম্যাচে টার স্টেগান কোন গোল হজম করেননি। ২৬ ম্যাচের রেকর্ডের থেকে আর মাত্র এক ম্যাচ দূরে রয়েছেন এই জার্মান গোলরক্ষক। যদিও শেষ তিনটি ম্যাচে বার্সেলোনাকে সাবধানতার সাথেই খেলতে হবে।

দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে সোরলোথ ব্যবধান দ্বিগুণ করেন। এ নিয়ে লা লিগায় মৌসুমে ১৫ গোল হজম করলেন টার স্টেগান। এর আগে ৩৮ ম্যাচের মৌসুমে সবচেয়ে কম গোল হজমের রেকর্ড ছিল ১৮টি। ম্যাচের শেষভাগে বার্সেলোনা অধিনায়ক সার্জিও বাসকুয়েটস যখন বদলী বেঞ্চে চলে যান তখন পুরো ক্যাম্প ন্যু দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছে। আসন্ন গ্রীষ্মেই তার ক্লাব ছাড়ার কথা রয়েছে। লা লিগার শীর্ষ গোলদাতা লিওয়ানদোস্কি ২২তম গোল পূরণ করেছেন ৯০ মিনিটে। ম্যাচ শেষে জোর্ডি আলবা বলেছেন, ‘শিরোপা জয়ের পর হতে পারে আমাদের মধ্যে আগ্রহের অভাব দেখা গেছে। যদিও আজকের দিনটা ভাল কিছু মানুষের সাথে উদযাপনের দিন।’

বাসকুয়েটস শিরোপা হাতে নেবার পরপরই শিষ্যরা জাভিকে শূন্যে তুলে ধরেন। এরপর একটি ব্যানার ঘিরে সবাই নাচানাচি করেছে যেখানে লেখা ছিল, ‘লা লিগা আমাদের, ভবিষ্যতেও আমাদেরই থাকবে।’

বাসকুয়েটস বলেছেন, ‘এটা সবেমাত্র শুরু, এ নিয়ে কারো সন্দেহ নেই। সকল সমর্থককে ধন্যবাদ, কারণ তাদের ছাড়া এটা অসম্ভব ছিল। স্টাফদের ধন্যবাদ, যারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের সহযোগিতা করেছে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add