for Add

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব ফরম্যাট প্রকাশ করেছে আফ্রিকা

২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ফরম্যাট ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। বাছাইপর্বে ৫৪টি দেশ ৯টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে।

প্রতি গ্রুপের বিজয়ী দল প্রথমবারের মতো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপের মূল পর্বে অংশ নিবে। যৌথভাবে বৃহৎ পরিসরে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিয়েছিল।

গ্রুপের সেরা চার রানার্সআপ দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। আন্তকনফেডারেশন টুর্নামেন্টের প্লে-অফ থেকে দুটি দল বিশ্বকাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।

আলজেরিয়ায় অনুষ্ঠিত সিএএফ’র নির্বাহী কমিটির বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আগামী ১২ জুলাইয়ে আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় শহর বেনিনের কোটোনুতে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ১৩-২১ নভেম্বর দুই পর্যায়ের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর ৩-১১ জুন পরের ধাপ ও ২০২৫ সালের ১৭-২৫ মার্চ, ১-৯ সেপ্টেম্বর ও ৬-১৪ অক্টোবর বাছাইপর্ব শেষ হবে।

২০২৫ সালের ১০-১৮ নভেম্বর চার দলের প্লে-অফ অনুষ্ঠিত হবে। প্লে-অফের বিজয়ী দুটি দল উত্তর ও সেন্ট্রাল আমেরিকার দুটি ও এশিয়া, ওশেনিয়া ও দক্ষিণ আমেরিকার একটি করে দলের সাথে প্লে-অফের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মাধ্যমে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল মরক্কো। সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজয়ের পর তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় মরক্কো।

এদিকে সিএএফ ২০২৩ আফ্রিকান নেশন্স কাপের ড্রয়ের শেষ তারিখও ঘোষণা করেছে। আগামী বছর আইভরি কোস্টে অনুষ্ঠিতব্য আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্ব ১২ অক্টোবর শেষ হচ্ছে। বাকি থাকা দুই রাউন্ডের ম্যাচ ১২-২০ জুন ও ৪-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

স্বাগতিক হিসেবে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে আইভরি কোস্ট। এছাড়াও বাছাইপর্ব উতরে গেছে আলজেরিয়া, বুরকিনা ফাসো, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া। এখনো ১৭টি স্থান বাকি রয়েছে।

ক্লাব ফরম্যাটে সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ও কনফেডারেশন কাপের প্রাইজ মানি বৃদ্ধি করেছে। এই প্রতিযোগিতা দুটি উয়েফা ইউরোপা লিগের সমতূল্য। চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী দল চার মিলিয়ন ডলার (৩.৭ মিলিয়ন ইউরো) পকেটে পুরবে। গত বছর এর মূল্য ছিল আড়াই মিলিয়ন। রানার্সআপ দল পাবে দুই মিলিয়ন, সেমিফাইনালিস্ট দলগুলো পাবে ১.২ মিলিয়ন ডলার করে। কনফেডারেশন কাপের বিজয়ী দল দুই মিলিয়ন ডলার অর্জন করবে। গত বছরের তুলনায় যা সাড়ে সাত লাখ ডলার বেশি। এই প্রতিযোগিতার রানার্সআপ দল পাবে এক মিলিয়ন। সেমিফাইনালের চারটি দলের প্রত্যেকে পাবে সাড়ে সাত লাখ ডলার।

রেকর্ড ১০ বারের বিজয়ী মিশরীয় ক্লাব আল আহলি শুক্রবার দুই লেগের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মারমেলদি সানডাউন্স ও মরক্কোর ওয়াইদাদ ক্যাসাব্ল্যাঙ্কার মধ্যকার বিজয়ী দল।

এদিকে বুধবারের কনফেডারেশন কাপের ফাইনালে লড়বে তানজানিয়ার ইয়ং আফ্রিকানস ও আলজেরিয়ার ইউএসএম আলজার। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add