for Add

পৌনে দুই দিনে দিল্লি পৌঁছালো জুনিয়র দল

কখনো বাসে, কখনো ট্রেনে, আবার কখনো বাসে- এভাবে টানাহেচড়ার মধ্য দিয়ে আসন্ন অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের জন্য কন্ডিশনিং ক্যাম্প করতে টানা পৌনে দুই দিনে ভারতের নয়াদিল্লি পৌঁছালো জাতীয় জুনিয়র দল।

গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ১টায় শ্যামলী পরিবহনে করে ভারতের উদ্দেশ্যে রওনা হয় জুনিয়র দল। সড়কপথে বেনাপোল হয়ে প্রথমে তারা কলকাতায় পৌঁছায় এবং সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশ্য ট্রেনে চেপে রওনা হয়। প্রায় চব্বিশ’শ কিলোমিটার স্থূলপথ পাড়ি দিয়ে জুনিয়র দল ২৯ এপ্রিল শনিবার বিকেলে নয়াদিল্লি পৌঁছায়।

বিমানের পরিবর্তে বাস-ট্রেনে চেপে কন্ডিশনিং ক্যাম্পের জন্য এই যুগে এভাবে টানাহেচড়ার মধ্যে যাওয়া সত্যিই বিরল ঘটনার জন্ম দিয়েছে হকি ফেডারেশন। এই দীর্ঘ পথ পাড়ি দিতে খেলোয়াড়দের নানারকম ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। প্রায় দুই দিন তারা বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার ফুসরৎ পাননি। এ যেন প্রস্তুতির নামে বাস ও ট্রেন ভ্রমণ!

বিকেলে নয়াদিল্লি পৌঁছে ক্লান্ত শরীরেই জুনিয়র দল হালকা অনুশীলন করেছে নারওয়ানায় শহীদ ভগত সিং হকি ক্লাব গ্রাউন্ডে। আসন্ন অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের কন্ডিশনিং ক্যাম্প উপলক্ষে বাংলাদেশ মোট ১৩টি প্রস্তুতি ম্যাচ ম্যাচ খেলবে। এর মধ্যে ভারতে ১০টি এবং ওমানে খেলবে ৩টি ম্যাচ। একদিন পরেই জুনিয়র দল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে।

জুনিয়র দলের প্রাথমিক ক্যাম্প ৩৬ জন নিয়ে শুরু হলেও ভারতে গেছে ২৩ জনের দল। অনুশীলনের মাধ্যমে তাদের বেছে নেয়া হয়েছে। ভারতের দুটি প্রদেশ হরিয়ানা ও জলন্ধরে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রিন্স, রকি, নয়ন, আমিরুলদের নিয়ে গড়া দলটি। এর মধ্যে হরিয়ানার নারওয়ানাতে ৬টি এবং জলন্ধরে ৪টি ম্যাচ খেলবে দল।

১ মে প্রথম অনুশীলন ম্যাচ খেলবে জুনিয়র দল। হরিয়ানাতে ১ মে থেকে ৯ মে পর্যন্ত মোট ৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হরিয়ানা স্ট্রেট টিম, শহীদ ভগত সিং হকি একাডেমি এবং নারওয়ানা সিটির একটি একাডেমি দলের বিপক্ষে খেলবেন প্রিন্স, রকিরা।

এরপর ১০ মে জলন্ধরের উদ্দেশে রওনা দেবে দল। জলন্ধরের লাভলি ইউনিভার্সিটি দল এবং সুরজিৎ একাডেমি বিপক্ষে বাকি চারটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। এরপর ১৬ মে নয়াদিল্লি বিশ্রাম নিয়ে ১৭ তারিখ ওমানের উদ্দেশে রওনা দেবে। সবগুলো প্রস্তুতি ম্যাচ শেষে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানান কোচ মামুন-উর-রশিদ।

উল্লেখ্য ২৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, স্পন্সর না পাওয়ায় বিমানের পরিবর্তে ফেডারেশন সড়ক পথ বেছে নিয়েছে। এক প্রশ্নে তিনি বলেন, আমি আশাবাদী ভারতে কন্ডিশনিং ক্যাম্পে ছেলেরা অনেক বেশি শিখতে পারবে। সেখানে তারা যে প্রস্তুতি ম্যাচগুলো খেলবে সেখানে তাদের আরো অভিজ্ঞতা হবে। ম্যাচ টেম্পারামেন্ট বাড়বে। সেই অভিজ্ঞতাকে ধরে রেখে ওমানেও আরো তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমাদের স্বপ্নের যুব বিশ্বকাপ কোয়ালিফায়ারে নাম তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’ এ কে এম মমিনুল হক সাঈদ আরো বলেন, আমাদের কোনো স্পন্সর নেই। তাই বাজেটও নির্ধারণ হয়নি। তবে আমাদের বুক ভরা সাহস আছে। সেই সাহসের জোরে সব কর্মকর্তারা একত্রিত হয়ে নিজেরা পরিশ্রম করে এই ট্যুরটাকে এগিয়ে নিচ্ছি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add