for Add

আর্সেনালের জয় কেড়ে নিলো লিভারপুল

শুরুতে ২-০, এরপর প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধে গিয়ে গোল খাবো না, এ মানসিকতা নিয়েই হয়তো পুরোপুরি ডিফেন্সিভ হওয়ার চেষ্টা করেছিলেন কোচ মাইকেল আর্তেতা। তবে তার এই কৌশল যে পুরোপুরি ভুল ছিলো তা, প্রমাণ করে দিলো লিভারপুল। শেষ পর্যন্ত অ্যানফিল্ডে ২-২ গোলে ড্র করে শিরোপাপ্রত্যাশী আর্সেনালের জয় কেড়ে নিলো অল রেডরা।

২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে এখনও পর্যন্ত অ্যানফিল্ড দ্বৈরথে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্সেনাল। রোববারও ২-০ গোলে এগিয়ে ছিল গানাররা। এ অবস্থায়ও শেষরক্ষা হল না তাদের। অনবদ্য ফুটবলে ম্যাচে সমতা ফিরিয়ে লিভারপুল শুধু নিজেদের মানই বাঁচাল না, সে সঙ্গে ম্যানেজার ইয়ুর্গেন ক্লপও যেন পায়ের নিচে খানিকটা শক্ত মাটি খুঁজে পেলেন।

আর্সেনালের সঙ্গে ড্র করার ফলে শিরোপা লড়াই জমিয়ে তুললো লিভারপুল। নিজেদের হয়তো খুব বেশি লাভ হয়নি অলরেডদের। তবে ক্ষতি হলো আর্সেনালের এবং বড় লাভ হলো ম্যানসিটির। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের মধ্যে ৫ পয়েন্টের ব্যবধান এখন তিন পয়েন্টে নেমে আসার সুযোগ সৃষ্টি হলো।

৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনালই। ২৯ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৭। নিজেদের ৩০তম ম্যাচে সিটি যদি জয় পায়, তাহলে দুই দলের মধ্যে ব্যবধান দাঁড়াবে ৩ পয়েন্টের। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ৮ম স্থানে রয়েছে লিভারপুল।

দুই ব্রাজিলিয়ান তারকার গোলে শুরুতেই ২-০ ব্যবধানে অ্যানফিল্ডে এগিয়ে গিয়েছিলো আর্সেনাল। প্রথমে ম্যাচের আট মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং ২৮ মিনিটে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল হেসুস। এরপর কেউ কল্পনাও করতে পারেননি, এমন পরিস্থিতি থেকে ম্যাচে ফিরে আসবে লিভারপুল।

কিন্তু ম্যাচের রং পাল্টাতে শুরু করে ৪২ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করার পরে। যদিও পরে মিশরের তারকা একটি পেনাল্টি নষ্ট করেন। না হয় জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো লিভারপুল। ৮৭ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় শিরোপা দৌড়ে এগিয়ে চলা আর্সেনালের।

ম্যাচের ফল নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না কোচ মাইকেল আর্তেতা। আর্সেনাল ম্যানেজার বলেছেন, ‘২-০ এগিয়ে যাওয়ার পরে মনে হয়েছিল ম্যাচ আমাদের হাতে চলে এসেছে; কিন্তু পরের দিকে ম্যাচে ফুটবলাররা নিজেদের আধিপত্য সেভাবে বজায় রাখতে পারেনি। লিভারপুল দলকে অভিনন্দন, তারা সেই সুযোগ কাজে লাগিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘এই ম্যাচ বড় শিক্ষা দিয়ে গেল। পরের ম্যাচে এমন ভুল শুধরে নিতে হবে আমাদের। তবে এমন রুদ্ধশ্বাস ম্যাচের পরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াও আমার কাছে যথেষ্ট ইতিবাচক বলেই মনে হয়েছে।’ আর্তেতা মেনে নিয়েছেন, একটা সময় লিভারপুলের ক্রমাগত আক্রমণ তাকেও প্রবল চাপে ফেলে দিয়েছিল।

নিজের দলের ফুটবল দেখে সন্তুষ্ট লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেন, ‘দুই গোলে পিছিয়ে যাওয়ার পরে যে কোনও দলের পক্ষেই আত্মবিশ্বাস ধরে রেখে লড়াই করা কঠিন হয়ে পড়ে; কিন্তু আমরা দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছিলাম।’

সঙ্গে যোগ করেন, ‘সালাহ পেনাল্টি নষ্ট না করলে কী হতে পারত, সেটা নিয়ে নতুন করে আলোচনায় যেতে চাই না। তবে ম্যাচ জেতার মতোই ফুটবল খেলেছে দল। এক পয়েন্টে আমি হতাশ হচ্ছি না।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add