for Add

ইফতারের সময় ম্যাচ বন্ধ না রাখতে ফরাসি রেফারিদের নির্দেশ

ইফতারের সময় মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙ্গার জন্য কোন ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। বাসস

ইংলিশ প্রিমিয়ার লিগে এই অনুমতি দেয়া হলেও এই নীতি ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেফারিদের এক ই-মেইল বার্তায় ফেডারেশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমের রিপোর্টে এসেছে। এখানে বলা হয়েছে ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যাঘাত ঘটায় তা ফেডারেশনের নজরে এসেছে।

এ সম্পর্কে ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে। সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’

তিনি জানিয়েছেন ফেডারেশনের কাছে তথ্য আছে অপেশাদার পর্যায়ে বেশ কিছু ম্যাচে খেলোয়াড়দের ইফতারের জন্য সময় দিতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। আইনে এই ধরনের কোন অনুমতি নেই। এ সময় তিনি ফুটবলে ধর্মনিরপেক্ষতা নীতির কঠোরভাবে সম্মান জানানোর বিষয়টিও সামনে নিয়ে আসেন।

ইংলিশ ফুটবল অবশ্য সব ধরনের সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর পবিত্র রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ম্যাচ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ বছর ২২ মার্চ থেকে যুক্তরাজ্যে রোজা শুরু হয়েছে।

এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড বলেছেন এবার বেশ কিছু মুসলিম খেলোয়াড় কোন সমস্যা ছাড়াই রমজান মাস পালন করছেন। যদিও তিনি জানিয়েছেন ফ্রান্সের উচিৎ এ সময় কিছুক্ষণের জন্য বিরতি দেয়া। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারণ আমরা মুসলিম দেশ নই। যে দেশে তুমি আছো সেই দেশের রীতি-রেওয়াজ তোমাকে মানতে হবে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add