for Add

লিটন-সাকিব নৈপুন্যে টি-টোয়েন্টি সিরিজ জয়

ওপেনার লিটন দাসের দ্রুততম হাফসেঞ্চুরির পর অধিনায়ক সাকিব আল হাসানের আগুন বোলিংয়ে এক ম্যাচ বাকী রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। –বাসস

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে রান বিবেচনায় দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল।

ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে ১৮ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন। ৪১ বলে ৮৩ রানের নান্দনিক ইনিংস খেলেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন সাকিব।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টস হবার ১০ মিনিট পর বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি। বৃষ্টির কারণে ১ ঘন্টা ৪০ মিনিট নষ্ট হওয়ায় ম্যাচটি ১৭ ওভারে নির্ধারিত হয়।

ব্যাট হাতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন ও রনি তালুকদার। ৩ দশমিক ৩ ওভারে বাংলাদেশের রান ৫০ স্পর্শ করেন তারা। যা টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ রান বাংলাদেশের। ষষ্ঠ ওভারের প্রথম বলে ১ রান নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এ জন্য ১৮ বল খেলেন তিনি। ২০০৭ সালে ২০ বলে করা মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙ্গে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির নজির গড়েন লিটন।

লিটনের রেকর্ড হাফসেঞ্চুরিতে পাওয়ার প্লেতে ৮৩ রান পায় বাংলাদেশ। অষ্টম ওভারের প্রথম বলে বাংলাদেশের রান ১শ স্পর্শ করে। দশম ওভারের দ্বিতীয় বলে ভাঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটি। আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইটের বলে লং-অনে মার্ক অ্যাডায়ারকে ক্যাচ দেন রনি। ৩টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৪৪ রান করেন রনি। উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রান তুলেন লিটন-রনি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে নয়া রেকর্ড এটি। সিরিজের প্রথম ম্যাচে ৪৩ বলে ৯১ রানের সূচনা করেছিলেন লিটন-রনি।

১২তম ওভারের শেষ বলে থামেন লিটন। হোয়াইটের বলে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দিয়ে ৪১ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রান করে আউট হন লিটন। টি-টোয়েন্টিতে এটিই তার সেরা ইনিংস।

দলীয় ১৩৮ রানে লিটন ফেরার পর বাংলাদেশের রানের চাকা দ্রুত ঘুরিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেটে ২৯ বলে ৬১ রান তুলে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন তারা। নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করে বাংলাদেশ। আগের ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করেছিল বাংলাদেশ।

৩টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৮ রান করেন সাকিব। ১৩ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ রানে আউট হন হৃদয়। সাকিবের সাথে ২ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের হোয়াইট ২টি ও মার্ক অ্যাডায়ার ১টি উইকেট নেন।

১৭ ওভারে ২০৩ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আয়ারল্যান্ড। পেসার তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

তাসকিনের মতো দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট শিকার করেন সাকিবও। রনিকে ক্যাচ দিয়ে সাকিবকে প্রথম উইকেট দেন ৬ রান করা লরকান টাকার। নিজের দ্বিতীয় ওভারে জোড়া উইকেট তুলে নেন সাকিব। রস অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানিকে ৬ রানে আউট করেন সাকিব।

নিজের তৃতীয় ওভারেও জোড়া আঘাত হানেন সাকিব। এবার জর্জ ডকরেল ২ ও হ্যারি টেক্টরকে ২২ রানে বিদায় দেন সাকিব। এতে ৩ ওভারে ১৪ রানে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। ১১৪ ম্যাচের টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন সাকিব। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন সাকিব।

টেক্টরকে শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে সরিয়ে সর্বোচ্চ উইকেট শিকার হন সাকিব। ১১৪ ম্যাচে সাকিবের উইকেট এখন ১৩৬টি, ১০৭ ম্যাচে সাউদি শিকার আছে ১৩৪ উইকেট।

সাকিবের ঘূর্ণিতে ৪৩ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। এতে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে আইরিশরা। কিন্তু ৭ নম্বরে ব্যাট হাতে নামা কার্টিস ক্যাম্ফার ঝড় তুলেন। ২৯ বলে হাফসেঞ্চুরি তুলে দলের রান ১শ পার করেন তিনি। ১৫তম ওভারে তাসকিনের বলে আউট হন ক্যাম্ফার। ৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৫০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৭ ওভারে ৯ উইকেটে ১২৫ রানে শেষ হয় আয়ারল্যান্ড ইনিংস। বাংলাদেশের সাকিব ২২ রানে ৫টি ও তাসকিন ২৮ রানে ৩টি উইকেট নেন।

আগামী ৩১ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।  

স্কোর কার্ড
বাংলাদেশ ইনিংস

লিটন ক টাকার ব হোয়াইট ৮৩
রনি ক মার্ক অ্যাডায়ার ব হোয়াইট ৪৪
সাকিব অপরাজিত ৩৮
হৃদয় ক রস অ্যাডায়ার ব মার্ক অ্যাডায়ার ২৪
শান্ত অপরাজিত ২
অতিরিক্ত (বা-১, লে বা-২, ও-৮) ১১
মোট (৩ উইকেট, ১৭ ওভার) ২০২ 

উইকেট পতন : ১/১২৪ (রনি), ২/১৩৮ (লিটন), ৩/৯৯ (হৃদয়)।

আয়ারল্যান্ড বোলিং
ডেলানি : ৩-০-২১-০,
মার্ক অ্যাডায়ার : ৩.২-০-৪৮-১ (ও-২),
হুম : ৪-০-৩৫-১ (ও-১),
হ্যান্ড : ১-০-১৯-০,
হোয়াইট : ২-০-১৬-১ (ও-৩),
টেক্টর : ২-০-১৬-১ (ও-৩),
ক্যাম্ফার : ৩-০-৩৭-০ (ও-১)।

আয়ারল্যান্ড ইনিংস
স্টার্লিং ক লিটন ব তাসকিন ০
রস অ্যাডায়ার বোল্ড ব সাকিব ৬
টাকার ক রনি ব সাকিব ৬
টেক্টর বোল্ড ব সাকিব ২২
গ্যারেথ ডেলানি ক লিটন ব সাকিব ৬
ডকরেল এলবিডব্লু ব সাকিব ২
কার্টিস ক্যাম্ফার বোল্ড ব তাসকিন ৫০
মার্ক অ্যাডায়ার ক লিটন ব হাসান ৬
হ্যান্ড এলবিডব্লু ব তাসকিন ২
হুম অপরাজিত ২০
হোয়াইট অপরাজিত ২
অতিরিক্ত (বা-১, লে বা-১, ও-১) ৩
মোট (৯ উইকেট, ১৭ ওভার) ১২৫

উইকেট পতন : ১/০ (স্টার্লিং), ২/৭ (টাকার), ৩/২৬ (রস), ৪/৩২ (ডেলানি), ৫/৪২ (ডকরেল), ৬/৪৩ (টেক্টর), ৭/৭৪ (মার্ক অ্যাডায়ার), ৮/৮৬ (হ্যান্ড), ৯/১১৬ (ক্যাম্ফার),

বাংলাদেশ বোলিং
তাসকিন : ৪-০-২৭-৩ (ও-১),
সাকিব : ৪-০-২২-৫।
নাসুম : ৩-০-৩৭-০,
মিরাজ : ১-০-৯-০,
হাসান : ২-০-৬-১ (ও-১),
মুস্তাফিজুর : ৩-০-২১-০ (ও-২),

ফল : বাংলাদেশ ৭৭ রানে জয়ী।

ম্যাচ সেরা : সাকিব আল হাসান(বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add