for Add

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের মিশনে দুরন্ত বাংলাদেশ

আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেই সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর বাংলাদেশ। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। -বাসস

প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ ২২ রানে হারায় আয়ারল্যান্ডকে। প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ করে বাংলাদেশ। বৃষ্টির বাঁধায় ইনিংস শেষ করতে পারেনি টাইগাররা। কিন্তু নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ড ভাঙার সুযোগ ছিল টাইগারদের সামনে।

বৃষ্টি আইনে ৮ ওভারে জয়ের জন্য ১০৪ রানের নতুন টার্গেট পায় আয়ারল্যান্ড। জবাবে ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান করে ম্যাচ হারে আইরিশরা।

প্রথম ম্যাচের পারফরমেন্সে এটা অত্যন্ত পরিস্কার যে আক্রমণাত্মক ধরনের ক্রিকেট খেলতে কোন প্রকার ছাড় দেবে না বাংলাদেশ দল। পাওয়ার প্লেতেই রেকর্ড ৮১ রান করেছিল টাইগাররা।

প্রথম ম্যাচ শেষে সাকিব আল হাসান জানান, নিজেদের ইচ্ছে অনুযায়ী আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পেরেছে দল। তিনি বলেন, ‘আমরা এটাই চাই। এক বা দুইজনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন। এই ধরনের অলরাউন্ড পারফরমেন্স চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই উইকেট কতটা কাজে আসবে, কিন্তু আমরা শুরু থেকে ইতিবাচক থাকার চেষ্টা করি।’

বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন বাংলাদেশের ওপেনারদ্বয়। ৭ দশমিক ১ ওভারে ৯১ রান তুলেন তারা। ওপেনার রনি তালুকদার ৩৮ বলে ৬৭ এবং লিটন দাস ২৩ বলে ৪৭ রান করেন।

দুর্দান্ত ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হন রনি। প্রথম ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘাড়ের ইনজুরিতে পড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য অনিশ্চিত রনি।

দ্বিতীয় ম্যাচে রনি খেলতে না পারলেও দু:শ্চিন্তার কারণ নেই বাংলাদেশের। এই মুর্হূতে বাংলাদেশের হাতে যথেষ্ট দক্ষতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে।

এই সিরিজের আগে তিন ম্যাচের সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কারণে আয়ারল্যান্ডের মতো দলকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী টাইগাররা। আইরিশদের বিপক্ষে প্রথমটিতে জিতে টানা চার ম্যাচে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। যা এই ফরম্যাটে যৌথভাবে সর্বোচ্চ জয়ের নজির টাইগারদের। দ্বিতীয় ম্যাচ জিতলেই নয়া রেকর্ড গড়বে সাকিব-লিটনরা। বাংলাদেশের দুর্দান্ত ক্রিকেট নৈপুন্যে অসহায় ও বিধ্বস্ত হয়ে পড়েছে আয়ারল্যান্ড। এ দিকে সিরিজে ঘুরে দাঁড়িয়ে টিকে থাকার ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add