for Add

সিশেলসের কাছে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে গেলো

এটাই হয়তো বাকি ছিল বাংলাদেশের ফুটবলের। ফিফা র‌্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের কাছেও হারতে হলো লাল-সবুজদের।

যে হারে দুর্বল দলটির বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্নও ভেস্তে গেলো জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচ হারা সিশেলস দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ১-১ এ ড্র করে মুখে চওড়া হাসি নিয়ে ফিরে যাচ্ছে ঘরে। এটা সিশেলসের জন্য বিশাল এক জয় এবং বাংলাদেশের ফুটবলের লজ্জা।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১-০ গোলে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে সিশেলসের জয়ের ব্যবধানও ঠিক তাই। ৬০ মিনিটে পেনাল্টি থেকে সিরিজে সমতাসূচক গোলটি করেছে সফরকারী দলটি। গোলদাতা ম্যানচিয়েন।

সিশেলসের মতো একটা অপেশাদার দলের বিপক্ষে ঘরোয়া লিগে প্রায় কোটি টাকা পাওয়া ফুটবলাররা চুপসে গেলো ফুটো বেলুনের মতো। এই ম্যাচের মধ্যে দিয়ে আরো একবার প্রমাণ হলো বাংলাদেশের ফুটবলারদের অতি পারিশ্রমিক সব সর্বনাশের মূল।

প্রতিপক্ষ সিশেলস। তাদের বিরুদ্ধে প্রস্তুতির বাহার কম ছিল না জামাল ভূঁইয়াদের। খেলা সিলেটে আর বাফুফে তাদের প্রস্তুতির জন্য পাঠিয়ে দিলো সৌদি আরবের মদিনায়। যেন বিশ্বকাপের প্রস্তুতির চেয়েও বেশি কিছু। কিন্তু বাফুফে হয়তো ভুলেই গিয়েছিল এই ফুটবলারদের চাঁদে পাঠিয়ে ট্রেনিং করালেও লাভ নেই। লাভ নেই বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল কোচকে ডাগআউটে দাঁড় করিয়েও।

পুরো মাঠে বাংলাদেশের ফুটবলাররা শুধু ছোটোছুটিই করেছেন। না পেরেছেন ডিফেন্সচেরা পাস দিতে, না পেরেছেন প্রতিপক্ষের পোস্টে ভালো কিছু শট নিতে।

বাংলাদেশের ফুটবলাদের খেলার ধরন জানান, দিচ্ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব সহসাই শুরু হচ্ছে। জাতীয় দলের জার্সিতে পা বাঁচিয়ে খেলার মানসিকতা একটুও কমেনি ফুটবলারদের। তাইতো সিশেলসের কাছে হেরে লজ্জা পেতে হয় বাংলাদেশকে।

আগের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরু থেকে এলিটা কিংসলেকে খেলিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। দ্বিতীয় ম্যাচে তাকে ব্যবহার করা হয়েছে আরও পরে। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন নতুন এই বাংলাদেশি। কিন্তু পরপর দুই ম্যাচে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন কিংসলে।

তবে এই ম্যাচ ড্র করার সুযোগ এসেছিল বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভুটানের রেফারি। বক্সে সিশেলসের ডিফেন্ডারের হাতে বল লাগলেও এড়িয়ে যান ভুটানের রেফারি।

বাংলাদেশ ভালো একটা সুযোগ পেয়েছিল প্রথমার্ধেও। কিন্তু অনেকটা ফাঁকাপোস্টে রাকিব যে শট নিয়েছেন সেটি চলে গেছে বাইরে। পোস্টে শট রাখতে পারলে গোল হতেও পারতো।

এ নিয়ে বাংলাদেশ পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে ৩ ম্যাচ খেলে প্রথম হারলো। এর আগে ২০২১ সালে শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে এই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সিলেটে আগের ম্যাচ জিতেছিল ১-০ গোলে।

তথ্য : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add