for Add

পিছিয়ে পড়েও নেপালের সঙ্গে ড্র

পিছিয়ে পড়েও নেপালের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ গোলে ড্র করে।

এর ফলে রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ৪ ম্যাচে দুটি জয়, একটি হার ও একটি ড্র নিয়ে এ মুহূর্তে ৭ পয়েন্ট সংগ্রহে করে দ্বিতীয়স্থানে অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। অপরাদিকে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে এবারের আসরের অন্যতম ফেভারিট রাশিয়া। যারা অতিথি দল হিসেবে প্রথমবারের মতো সাফে খেলতে এসেছে।

আজ সেনু পারিয়ারের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় নেপাল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে বাংলাদেশকে সমতায় ফিরিয়ে আনেন সাগরিকা।

ম্যাচের ৮ মিনিটে গোল করে সফরকারী নেপালকে এগিয়ে দেন সেনু। গোলটি পরিশোধের প্রাণপণ চেস্টা করেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে গোল পরিশোধের প্রচেস্টা আরো জোরদার করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সফল হয় লাল সুবজের দল। ম্যাচের ৭৫ মিনিটে তৃষ্ণার যোগান থেকে পোস্টের একেবারে সামনে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন সাগরিকা (১-১)। এরপর আর কোন পক্ষ গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দল দুটি। এই ড্রয়ে লিগের ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে নেপাল। টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা লাভ করবে।

ফিফা র‌্যাংকিংয়ের ১৪০তম স্থানে থাকা বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ৮-১ গোলে ভুটানের বিপক্ষে জয়লাভ করলেও দ্বিতীয় ম্যাচে ০-৩ গোলে হেরে যায় রাশিয়ার কাছে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে পুনরায় জয়ের ধারায় ফিরে আসে ছোটনের শিষ্যরা। আজকের ম্যাচটি ছিল টুর্নামেন্টে বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচ।

অপরদিকে ভারতের বিপক্ষে ৪-১ গোলের পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা নেপাল দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে হারায় ভুটানকে। তৃতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয় হিমালয় পাদদেশের দলটি। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add