for Add

রনি-তাসকিন নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু

ওপেনার রনি তালুকদারের ব্যাটিং ও পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। –বাসস

আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। রনি ৩৮ বলে ৬৭ রান করেন। ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। দলকে উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি। পাওয়ার প্লেতে দলকে ৬ ওভারে ৮১ রান এনে দেন তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ার প্লেতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রান। আগেরটি ছিল ৭৬ রান। ২০১৩ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ৪ উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ।

পাওয়ার প্লেতে লিটন ১৯ বলে ৪০ ও রনি ১৭ বলে ৩৮ রান তুলেন। অষ্টম ওভারের প্রথম বলে লিটনকে শিকার করে বাংলাদেশের বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙ্গেন পেসার ক্রেইগ ইয়ং। মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিংকে ক্যাচ দেন লিটন। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে সাজানো তার ৪৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।

দলীয় ৯১ রানে লিটনের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে রানের চাকা সচল রাখেন রনি। নবম ওভারের শেষ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ২৪ বল খেলে ৬টি চার ও ২টি ছয়ে অর্ধশতক করেন রনি। ১১তম ওভারে শান্তকে ১৪ রানে থামিয়ে দেন হ্যারি টেক্টর।

দলীয় রান দেড়শ পার করে আউট হন রনি। ১৪তম ওভারের শেষ বলে মিডিয়াম পেসার গ্রাহাম হুমের বলে বোল্ড হওয়ার আগেম ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৬৭ রানের দারুন ইনিংস খেলেন তিনি।

রনির বিদায়ে উইকেটে এসেই দ্রুত রান তুলেন শামিম হোসেন। ২০ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩০ রান যোগ করে আউট হন তিনি।

এরপর পঞ্চম উইকেটে অধিনায়কের সাকিবের সাথে ১৭ বলে ২৯ রান যোগ করেন তাওহিদ হৃদয়। ১৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা দিয়ে বাংলাদেশের রান ২শ স্পর্শ করেন হৃদয়। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবারের মতো ২শ রানের কোটা স্পর্শ করলো বাংলাদেশ। ৮ বলে ১৩ রান করে ইয়ংয়ের দ্বিতীয় শিকার হন হৃদয়।

শেষ ওভারের দ্বিতীয় বলের পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি অব্যাহত থাকায় ২০ মিনিট পর ১৯ দশমিক ২ ওভারে ৫ উইকেটে ২০৭ রানেই বাংলাদেশ ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের। ৩টি চারে ১৩ বলে অপরাজিত ২০ রান করেন সাকিব। ৪ রানে অপরাজিত থাকেন মেহেদি হাসান মিরাজ। আয়ারল্যান্ডের ইয়ং ২টি উইকেট নেন।

বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের টার্গেট পায় আয়ারল্যান্ড। ব্যাট হাতে ঝড়ো গতিতে আইরিশ দুই ওপেনার অধিনায়ক পল স্টার্লিং ও রস অ্যাডায়ার ১৬ বলে ৩২ রান তোলেন। অ্যাডায়ারকে ১৩ রানে বোল্ড করে জুটি ভাঙ্গেন পেসার হাসান মাহমুদ।

চতুর্থ ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসেই ৩ উইকেট তুলে নেন পেসার তাসকিন। লরকান টাকারকে ১ রানে ও স্টার্লিংকে ১৭ রানে বোল্ড করেন তাসকিন। ডকরেলকে বিদায় করেন খালি হাতে।

শেষ ওভারে জিততে ৩২ রান দরকার পড়ে আয়ারল্যান্ডের। ওভারে ৯ রান দিয়ে ১ উইকেটে নেন তাসকিন। ৮ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলে হারের স্বাদ পায় আয়ারল্যান্ড। ২ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। এটিই তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং। ২১ রানে অপরাজিত থাকেন ডেলানি।

আগামী ২৯ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

স্কোর কার্ড :
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
লিটন ক স্টার্লিং ব ইয়ং ৪৭
রনি বোল্ড ব হুম ৬৭
শান্ত ক টাকার ব টেক্টর ১৪
শামিম ক স্টার্লিং ব মার্ক অ্যাডায়ার ৩০
হৃদয় ক ডেলানি ব ইয়ং ১৩
সাকিব অপরাজিত ২০
মিরাজ অপরাজিত ৪
অতিরিক্ত (বা-৪, লে বা-১ ও-৭) ১২
মোট (৫ উইকেট, ১৯.২ ওভার) ২০৭

উইকেট পতন : ১/৯১ (লিটন), ২/১১৮ (শান্ত), ৩/১৫৪ (রনি), ৪/১৭২ (শামিম), ৫/২০১ (হৃদয়)।

আয়ারল্যান্ড বোলিং :
টেক্টর : ২-০-১৬-১ (ও-৩),
মার্ক অ্যাডায়ার : ৩.২-০-৪৮-১ (ও-২),
হুম : ৪-০-৩৫-১ (ও-১),
ইয়ং : ৪-০-৪৫-২,
ডেলানি : ৩-০-২১-০,
হোয়াইট : ৩-০-৩৭-০ (ও-১)।

আয়ারল্যান্ড ইনিংস :
স্টার্লিং বোল্ড ব তাসকিন ১৭
রস বোল্ড ব হাসান ১৩
টাকার বোল্ড ব তাসকিন ১
টেক্টর ক মিরাজ ব তাসকিন ১৯
ডকরেল ক শামিম ব তাসকিন ০
ডেলানি অপরাজিত ২১
ক্যাম্ফার অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-৬, নো-১, ও-২) ৯
মোট (৫ উইকেটে, ৮ ওভার) ৮১

উইকেট পতন : ১/৩২ (রস), ২/৩৭ (টাকার), ৩/৪০ (স্টার্লিং), ৪/৪০ (ডকরেল), ৫/৭২ (টেক্টর)।

বাংলাদেশ বোলিং :
নাসুম : ১-০-১৮-০,
মুস্তাফিজ : ২-০-১৬-০ (ও-২),
হাসান : ২-০-২০-১ (ও-১),
তাসকিন : ২-০-১৬-৪ (ও-১),
সাকিব : ১-০-৫-০।

ফল : বাংলাদেশ বৃষ্টি আইনে ২২ রানে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add