for Add

এশিয়ান হকিতে সাঈদ সহসভাপতি ও রশিদ সিকদার সদস্য নির্বাচিত

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে চার বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ সহসভাপতি এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তবে উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল।

আজ (২৪ মার্চ) শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশের তিন বরেণ্য ক্রীড়া সংগঠক প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায় এ কে এম মমিনুল হক সাঈদ ২৯ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য এশিয়ান হকি ফেডারেশনে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সংগঠক এমন সর্বোচ্চ পদে প্রথম নির্বাচিত হলেন।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও ঊষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনিও পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া এশিয়ান হকি ফেডারেশনের গত কমিটিতে কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল নির্বাচনে ২৯ ভোট পেয়ে এশিয়ান হকি ফেডারেশনের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।

তবে ঘরোয়া হকিতে বিশেষ অবদান রাখায় এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেস চলাকালীন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ এশিয়ান হকি ফেডারেশনের অর্ডার অফ মেরিট অ্যাওয়ার্ড লাভ করেন।

উল্লেখ্য এশিয়ান হকি ফেডারেশনে প্রথমবারের মতো বাংলাদেশ হকি ফেডারেশনের তিন কর্মকর্তা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। যা এক বিরল ঘটনাটাই বটে। এর আগে সর্বোচ্চ দুই জন ছিলেন।

এশিয়ান হকি ফেডারেশনের নির্বাচনে এ কে এম মমিনুল হক সাঈদ সহসভাপতি, আব্দুর রশিদ সিকদার কার্যনির্বাহী সদস্য ও সাজেদ এ আদেল উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্লাব ও সংগঠন তাদের অভিনন্দন জানিয়েছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add