for Add

বেনজেমার উপরই ভরসা করতে চায় মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ সাফল্যে করিম বেনজেমা নিজেকে অপরিহার্য্য খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই প্রমাণ করেছেন। কিন্তু এবারের মৌসুমে ইউরোপীয়ান আসরে বর্তমান চ্যাম্পিয়নরা ইনজুরি আক্রান্ত বেনজেমার ওপর কতটুকু ভরসা করতে পারবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ফরাসি এই স্ট্রাইকার এবারের মৌসুমে প্রায়ই ইনজুরির কারণে মাঠের বাইরে থেকেছেন। এই সুযোগ রিয়ালের আক্রমণভাগে তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র নিজেকে অপরিহার্য্য করে তুলেছেন। বেনজেমার অনুপস্থিতিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গারই এখন রিয়ালের মূল ভরসা হয়ে উঠেছে।

রিয়ালে বেনজেমার ভবিষ্যত এখনো অনিশ্চিত। জুনেই তার সাথে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ক্লাব কিংবা বেনজেমার পক্ষ থেকে চুক্তি নবায়নের বিষয়ে কোন সিদ্ধান্ত জানা যায়নি। যদিও মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি আরো কিছুদিন বেনজেমাকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এই ক্লাবের কিংবদন্তী খেলোয়াড়দের অবশ্যই ধরে রাখার চেষ্টা করা উচিৎ।’

শনিবার লা লিগায় এস্পানিয়লের বিরুদ্ধে জয়ের ম্যাচটিতে গোঁড়ালির সমস্যার কারণে খেলতে পারেননি বেনজেমা। কিন্তু বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ৩৫ বছর বয়সী বেনজেমা প্রায়ই ইনজুরির কারণে দলের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। উরুর ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও খেলতে পারেননি।

এ নিয়ে মৌসুমে অষ্টমবারের মত মাঠের বাইরে রয়েছেন বেনজেমা। মাদ্রিদের পত্রিকা এএস গত সপ্তাহে অনেকটা অভিযোগ করেই রিপোর্টে লিখেছে, ‘বেনজেমার সাথে কিছু একটা সমস্যা হচ্ছে। পুরো ক্যারিয়ারে এতবার তাকে ইনজুরিতে পড়তে হয়নি। বিষয়টি খুবই বিস্ময়কর। বেনজেমার সাথে যা মানায় না।’

এবারের মৌসুমে সব মিলিয়ে মাদ্রিদের ৩৪ শতাংশ ম্যাচে বেনজেমা খেলতে পারেননি। সর্বমোট ১৪টি ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন। তবে ২৭ ম্যাচে করেছেন ১৮ গোল।

গত কয়েক বছর ধরে বেনজেমা ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময় অতিবাহিত করেছেন। বিশেষ করে ২০১৮ সালে ক্রিস্টিয়ানো রোনালদো মাদ্রিদ ছেড়ে চলে যাবার পর অনেকটা স্বাধীনভাবেই নিজেকে মেলে ধরেছেন বেনজেমা। বেশ কয়েকবার মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। গত মৌসুমে বেনজেমার নেতৃত্বেই মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয় করেছে। ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৪বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলে গ্যালাকটিকোরা। প্যারিসে মাদ্রিদের দুর্দান্ত জয়ে মূল ভূমিকা ছিল বেনজেমার।
মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করে বেনজেমা শেষ ষোল থেকে পিএসজিকে বিদায় করে দিয়েছিল। এরপর কোয়ার্টার ফাইনালে স্ট্যামফোর্ড ব্রীজে ফরাসি এই তারকা আরো এক হ্যাটট্রিক করেন। দ্বিতীয় লেগে অতিরিক্ত সময়ের গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিও একই ভাগ্য বরণ করে বিদায় নেয়। ইতিহাদ স্টেডিয়ামে প্রথম লেগে বেনজেমা দুই গোল করেছিলেন। এরপর সান্তিয়াগোতে অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। গত মৌসুমে বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ গোল করেছিলেন। লা লিগায়ও শিরোপা জয়ে বেনজেমার অবদান ছিল। সব মিলিয়ে গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছিলেন বেনজেমা।

এবারের আসরে বেনজেমা যাদু কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। যদিও অ্যানফিল্ডে প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে মাদ্রিদ। বেনজেমা করেছেন জোড়া গোল। এবারের মৌসুমে এটাই তার প্রথম গোল। দুই গোলে এগিয়ে থেকেও লিভারপুলের শেষ রক্ষা হয়নি। জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে ৮৮ গোলের কৃতিত্ব দেখালেন বেনজেমা। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা তারকা রবার্ট লিওয়ানদোস্কির ৯১ গোলের রেকর্ড ছাড়িয়ে যাবার দ্বারপ্রান্তে রয়েছেন বেনজেমা। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add