for Add

সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

সিরিজ নিশ্চিত করতে আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে বদ্ধপরিকর স্বাগতিক বাংলাদেশ। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল।

দুর্দান্ত ব্যাটিং-বোলিং পারফরমেন্সের সুবাদে চট্টগ্রামের মাটিতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা পেসার হাসান মাহমুদ জানিয়েছেন প্রথম টি-টোয়েন্টিতে আগ্রাসী পারফরমেন্সে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে পুরো দল।

প্রথম ম্যাচে ২৬ রানে ২ উইকেট নেয়া হাসান বলেন, ‘অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, প্রথম ম্যাচের ন্যায় পারফরমেন্স অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে অনেক শক্তিশালী দল ইংল্যান্ড। কিন্তু তাদের হারাতে আমরা ভাল খেলেছি। আমরা যদি পরের ম্যাচে পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে ম্যাচ জয়ের বিশ্বাস আছে আমাদের।’

প্রথম ম্যাচে অধিনায়ক জশ বাটলারের ব্যাটিং দৃঢ়তায় এক পর্যায়ে ২শ রান করার পথেই ছিল ইংল্যান্ড। ১১তম ওভারে আক্রমণে আসা হাসান বাংলাদেশকে খেলায় ফেরান। ১৭তম ওভারে বাটলারকে শিকার করেন তিনি। আউট হবার আগে ৪টি ছয় মারেন তিনি। এরমধ্যে হাসানের দ্বিতীয় ওভারের শেষ দুই ডেলিভারিতে দুইটি ছক্কা ছিল।

হাসান বলেন, ‘যেভাবেই হোক পরিকল্পনা অনুযায়ী খেলা এবং সে (বাটলার) কি করছে তা চিন্তা না করে আমি আমারটাই করেছি। পরের ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো।’

সিরিজের প্রথম ম্যাচসহ টি-টোয়েন্টিতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এখন দু’দলের জয়ের পাল্লা সমান-সমান। যাই হোক, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজটি জয়ের সুর্বণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিরিজ জয় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনে মানসিকভাবে শক্তি যোগাবে বাংলাদেশকে।

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে দারুণ আত্মবিশ্বাসী ছিল ইংল্যান্ড। কিন্তু চট্টগ্রামের মাটিতে দুই ফরম্যাটের দুই ম্যাচ হেরে হতাশ ইংলিশরা। চট্টগ্রামের হতাশাকে সাথে নিয়ে আবারও মিরপুরে খেলতে এসেছে ইংল্যান্ড। এই ভেন্যুতেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাটলার-মঈন আলীরা।

ওয়ানডেতে মিরপুরে প্রথম ম্যাচের উইকেট নিচু ও মন্থর ছিল। কিন্তু ম্যাচ জয়ের জন্য কন্ডিশনকে দারুণভাবে আয়ত্বে নিয়ে ভাল ব্যাটিং করেছে এবং নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। যা সাদা বলের ফরম্যাটে শক্তিশালী দলে রুপ দিয়েছে ইংলিশদের।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুরের উইকেট সাধারণ মানের হবার সম্ভাবনা বেশি। এতে সিরিজে ফেরাটা ইংল্যান্ডের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add