for Add

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ শুরু

প্রথমে বোলার ও পরে ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। -বাসস

বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সাক্ষাৎতেই জয় তুলে নিলো টাইগাররা।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২ ওভার বাকী রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা এনে দেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক জশ বাটলার। ১০ ওভারে ৮০ রান তুলেন তারা। এই জুটি ৪৪ রানেই থামতে পারতো। নাসুম আহমেদ ও সাকিবের ক্যাচ মিসে সেটি আর হয়নি।

পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে সল্টের ক্যাচ ছাড়েন বোলার নাসুম নিজেই। তখন ২০ রানে ছিলেন সল্ট। একই ওভারের চতুর্থ বলে মিড অনে বাটলারের ক্যাচ হাতে নিতে পারেননি সাকিব। এ সময় ১৯ রানে ছিলেন ইংল্যান্ড দলপতি।

১০তম ওভারের শেষ বলে নাসুমের বলেই ভাঙ্গে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ৩৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করে ফিরেন সল্ট।

১২তম ওভারে বাংলাদেশকে দ্বিতীয়বারের মত উইকেট শিকারের আনন্দে মাতান সাকিব। তিন নম্বরে নামা ডেভিড মালানকে ৪ রানে থামিয়ে দেন সাকিব। ৮ রানের ব্যবধানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

তৃতীয় উইকেটে বেন ডাকেটকে নিয়ে জুটি বাঁধেন বাটলার। ১৩তম ওভারে পঞ্চম বলে পেসার হাসান মাহমুদকে ছক্কা মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বাটলার। ১৬তম ওভারের শেষ বলে ডাকেটকে বোল্ড করেন পেসার মুস্তাফিজুর রহমান। ৩টি চারে ১৩ বলে ২০ রান করেন ২০ রান করেন ডাকেট।

পরের ওভারের প্রথম বলে বাটলারকে আউট করেন হাসান। লং-অনে দারুণ ক্যাচ নেন শান্ত। ৪টি করে চার-ছক্কায় ৪২ বলে ৬৭ রান করেন বাটলার। বাটলারকে ফেরানোর ওভারে মাত্র ১ রান দেন হাসান। ১৯তম ওভারে লং-অনে শান্তর ক্যাচে স্যাম কারানকে ৬ রানে আটকে দেন হাসান। শেষ ওভারের প্রথম বলে ক্রিস ওকসকে ১ রানে বোল্ড করেন তাসকিন। একই ওভারের তৃতীয় বলে চার মেরে ২৪ বল পর ইংল্যান্ডকে বাউন্ডারির স্বাদ দেন ক্রিস জর্ডান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ স্কোর পায় ইংল্যান্ড। মঈন আলি ৮ ও জর্ডান ৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হাসান ২৬ রানে ২টি, নাসুম-সাকিব-তাসকিন ও মুস্তাফিজুর ১টি করে উইকেট নেন।

১৫৭ রানের টার্গেটে শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস। ৩ ওভারে ৩২ রান তুলে ফেলেন তারা। চতুর্থ ওভারের তৃতীয় বলে স্পিনার আদিল রশিদের গুগলিতে বোকা বনে বোল্ড হন ৮ বছর পর দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রনি। ৪টি চারে ১৪ বলে ২১ রান করেন রনি।

পরের ওভারে পেসার জোফরা আর্চারের বলে পুল করতে গিয়ে মিড অফে ওকসকে ক্যাচ দেন লিটন। ২টি চারে ১০ রান করেন তিনি।

পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এ অবস্থায় দলের হাল ধরেন শান্ত ও অভিষেক ম্যাচ খেলতে নামা তৌহিদ হৃদয়। পাওয়ার প্লের শেষ ওভারে হৃদয়ের দু’টি চারে ১০ রান পায় বাংলাদেশ। ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫৪ রান।

উডের করা সপ্তম ওভারে শান্তর ৪টি চারে ১৭ রান পায় বাংলাদেশ। জুটিতে হাফ-সেঞ্চুরির পর ১১তম ওভারে দলের রান ১শতে নেন শান্ত ও হৃদয়। ১২তম ওভারে ২৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন শান্ত।

এরপর শান্ত-হৃদয়ের জমে যাওয়া জুটি ভাঙ্গেন স্পিনার মঈন। ছক্কা মারতে গিয়ে কারানকে ক্যাচ দিয়ে থামেন ২টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ২৪ রান করা হৃদয়। তৃতীয় উইকেটে ৩৯ বলে ৬৫ রানের জুটি গড়েন শান্ত-হৃদয়।

১৩তম ওভারে দলীয় ১১২ রানে শান্তকে বোল্ড করে ইংল্যান্ডকে খেলায় ফেরান উড। ৮টি চারে ৩০ বলে ৫১ রান করেন শান্ত।

শান্ত যখন ফিরেন তখন জিততে ৪৬ বলে ৪৫ রান দরকার পড়ে বাংলাদেশের। পঞ্চম উইকেটে আফিফ হোসেনকে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সাকিব। ইংল্যান্ডের বোলারদের বিপক্ষে মারমুখী মেজাজে ব্যাট চালিয়েছেন তিনি। ৩৪ বলে অবিচ্ছিন্ন ৪৬ রান তুলে ২ ওভার বাকী রেখেই বাংলাদেশকে ঐতিহাসিক জয় উপহার দেন সাকিব ও আফিফ।

৬টি চারে ২৪ বলে অপরাজিত ৩৪ রান করেন সাকিব। ২টি চারে ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন আফিফ।

আগামী ১২ মার্চ মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

স্কোর কার্ড

ইংল্যান্ড ব্যাটিং ইনিংস
ফিল সল্ট ক লিটন ব নাসুম ৩৮
জশ বাটলার ক নাজমুল ব হাসান ৬৭
ডেভিড মালান ক নাজমুল ব সাকিব ৪
বেন ডাকেট বোল্ড ব মুস্তাফিজুর ২০
মঈন অপরাজিত ৯
কারান ক নাজমুল ব হাসান ৬
ওকস বোল্ড ব তাসকিন ১
জর্ডান অপরাজিত ৫
অতিরিক্ত (বা-২, লে বা-২, ও-৩) ৭
মোট (৬ উইকেট, ২০ ওভার) ১৫৬

উইকেট পতন : ১/৮০ (সল্ট), ২/৮৮ (মালান), ৩/১৩৫ (ডাকেট), ৪/১৩৫ (বাটলার), ৫/১৪৬ (কারান), ৬/১৪৭ (ওকস)।

বাংলাদেশ বোলিং
নাসুম : ৪-০-৩১-১,
তাসকিন : ৪-০-৩৫-১,
মুস্তাফিজুর : ৪-০-৩৪-১ (নো-৩),
সাকিব : ৪-০-২৬-১,
হাসান : ৪-০-২৬-২।

বাংলাদেশ ব্যাটিং ইনিংস
লিটন দাস ক ওকস ব আর্চার ১২
রনি তালুকদার বোল্ড ব রশিদ ২১
নাজমুল হোসেন শান্ত বোল্ড ব উড ৫১
তৌহিদ হৃদয় ক কারান ব মঈন ২৪
সাকিব আল হাসান অপরাজিত ৩৪
আফিফ হোসেন অপরাজিত ১৫
অতিরিক্ত (ও-১) ১
মোট (৪ উইকেট, ১৮ ওভার) ১৫৪

উইকেট পতন : ১/৩৩ (রনি), ২/৪৩ (লিটন), ৩/১০৮ (হৃদয়), ৪/১১২ (শান্ত)।

ইংল্যান্ড বোলিং
কারান : ২-০-১৮-৪,
ওকস : ২-০-২১-০ (ও-১),
আর্চার : ৩-০-২৭-১,
রশিদ : ৩-০-২৫-১,
রশিদ : ২-০-২৪-১,
মঈন : ৪-০-২৭-১,
জর্ডান : ২-০-১৬-০।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add