for Add

আলভারেজকে স্প্যানিশ বানিয়ে দিল ফিফা!

ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের তারকাদের জয় জয়কার ছিল। বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেরা কোচ লিওনেল স্কালোনি, সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের সদস্য। এই দলের অন্যতম তরুণ তারকা জুলিয়ান আলভারেজ অনুষ্ঠানে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন। ফিফা বর্ষসেরার তালিকায় আলভারেজের জাতীয়তা দেখানো হয়েছে স্প্যানিশ, যা ফিফার একটি বড় ভুল হিসেবে ধরা পড়েছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাদের সাথে বর্ষসেরার তালিকায় জায়গা পাওয়া আলভারেজ পেয়েছেন ১৭ ভোট। তালিকায় তিনি সপ্তম স্থানে রয়েছেন। এই তালিকায় তিনি পিছনে ফেলেছেন রবার্ট লিওয়ানদোস্কি, কেভিন ডি ব্রুইনা, মোহাম্মদ সালাহর মত তারকাদের। তালিকায় থাকা প্রতিটি খেলোয়াড়ের নামের পাশে তার জাতীয়তা ও ভোট সংখ্যা লেখা রয়েছে। দূর্ভাগ্যবশত: আলভারেজের নামের পাশে দেশের নাম লেখা ছিল স্পেন। যদিও শীর্ষ ১৪জন খেলোয়াড়ের মধ্যে কোন স্প্যানিশ জায়গা পাননি।

প্যারিসে গত পরশু রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে তুলে দেওয়া হয় এ বছরের ফিফা বর্ষসেরা পুরস্কার। প্রথানুযায়ী ফিফা নিজেদের ওয়েবসাইটে অনুষ্ঠানের পরপরই ভোট পাওয়া শীর্ষ খেলোয়াড়দের তালিকা, কে কাকে ভোট দিয়েছেন, তা বিস্তারিত প্রকাশ করে। সেখানেই ধরা পড়ে আলভারেজকে নিয়ে ফিফার এই অনাকাঙ্খিত ভুল।

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত ছিলেন আলভারেজ। ২৩ বছর বয়সী আলভারেজ গোল করেছেন ৪টি। এর মধ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন জোড়া গোল। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার এত কিছুর পরও ফিফার বর্ষসেরার আয়োজনে ‘স্প্যানিশ’ জাতীয়তা কীভাবে পেলেন, এ নিয়ে এখন ক্ষোভ জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।
সিটির হয়ে এ পর্যন্ত ৩০ ম্যাচে আলভারেজ করেছেন ১০ গোল। এর মধ্যে বেশীরভাগই করেছেন বদলী বেঞ্চ থেকে উঠে এসে। সিটি বস পেপ গার্দিওলাও তার তরুন শিষ্যের পারফরমেন্সে খুবই খুশী। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add