for Add

জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের

ইংল্যান্ডের ক্রিকেটের আক্রমণাত্মক ব্র্যান্ডকে আমলে না নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থ্রি লায়ন্সের মুখোমুখি হতে প্রস্তুত বাংলাদেশ।
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। সিরিজে এগিয়ে থাকতে ভালো শুরুর লক্ষ্য বাংলাদেশের।

সিরিজ শুরুর আগে আজ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘প্রথম লক্ষ্যই হলো সিরিজ জয়। আমরা সর্বশেষ পাঁচ বা ছয়টি সিরিজের সবগুলোতেই জিতেছি। ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস আমাদের আছে।’ ২০১৫ সালের পর একমাত্র দল হিসেবে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জিতেছে ইংল্যান্ড।

বাংলাদেশে সিরিজ জয়ের পর থেকে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা ইংল্যান্ড দল আক্রমণাত্মক ব্র্যান্ডের খেলা শুরু করে। যা বিশ্বের যে কোন দেশে খেলতে সহায়ক হয়েছে ইংলিশদের জন্য। তাদের খেলার ধরন এতটাই কার্যকরী হয়েছে যার সুবাদে বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এই সিরিজ দিয়ে প্রধান কোচ হিসেবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেটকে ‘অভূতপূর্ব’ অভিহিত করে হাথুরু বলেন কিভাবে উইকেট ইস্যুকে পরিকল্পনার বাইরে রাখা যায়, সেটি তারা জানে।

হাথুরুসিংহে বলেন, ‘আমরা যদি ইংল্যান্ডের মত খেলতে গেলে সেটা ঠিক হবেনা। তারা বিশ্ব চ্যাম্পিয়ন দল। তবে আমরা ভাল ক্রিকেট এবং আমাদের সেরাটা খেলতে চাই।’ তিনি আরও বলেন, ‘তাদের একটি দল অন্য জায়গায় খেলছে এখানে আরেকটি দল খেলছে। তাদের প্রতিভার একটা গভীরতা আছে। আমরা দেখতে চাই আমরা কোথায় আছি এবং লক্ষ্য পূরণে ভুলগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি এই কন্ডিশনে ভালো করতে পারি এটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে।’

বাংলাদেশের নিচু ও ধীর গতির উইকেট বিশ্বের যে কোন দলের জন্যই কঠিন। ভারতের মত দলও এমন সমস্যায় পড়েছিলো। ২০১৫ সাল থেকে এখানে দু’বার খেলে দু’টি ওয়ানডে সিরিজই হেরেছে টিম ইন্ডিয়া।

এবার নিজেদের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের আধিপত্য। কারণ ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার বলেছেন ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে এখানকার কঠিন কন্ডিশনে নিজেদের পরীক্ষা করে নিতে চান তারা।

বাটলার বলেন, ‘আমরা জানি এখানকার কন্ডিশন আমাদের জন্য কঠিন হবে তবে আমরা ঠিক এটিই চাই। এটি এমন একটি চ্যালেঞ্জ দল হিসাবে কঠিন কন্ডিশনে নিজেদেরকে পরীক্ষা করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সম্ভবত ভারত ও এখানকার কন্ডিশন প্রায় একই রকম। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং এই সিরিজ নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।’

হাথুরুসিংহে জানান, ইংল্যান্ডকে হারাতে নিজেদের শক্তি ও দক্ষতার উপর নির্ভর করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা পূর্ণ শক্তি নিয়ে খেলবো। আমার মনে করি না তারা পূর্ণ শক্তি নিয়ে খেলতে এসেছে। তাদের মধ্যে কয়েকজন টেস্ট ক্রিকেট খেলছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দক্ষতা ও শক্তির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। তারা অবিশ্বাস্য শক্তিশালী দল। ইংলিশ ক্রিকেটে দারুণ গভীরতা গড়ে তুলেছে তারা। প্রতিটি টেস্ট প্লেয়িং দলের জন্য তারা ঈর্ষণীয়। আমি আশা করি আমার মেয়াদ শেষে ভালো কিছু রেখে যেতে পারবো।’

দলের দুই সেরা তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্কের টানাপোড়নের ইস্যু এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। মাঠের বাইরের ইস্যু নিয়ে বিচলিত নন হাথুরুসিংহে। তিনি জানান, যতক্ষণ এটি দলের পারফরমেন্সকে প্রভাবিত করছে না ততক্ষণ তাদের সম্পর্ক খুব কম গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমি এক সপ্তাহ যাবত কাজ করছি। আমি এমন অনেক ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার মধ্যে বনিবনা হতো না। তারপরও যখন তারা মাঠে দল হিসেবেই খেলে। আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে খেলবেন তখন আপনি এটাই আশা করেন। বাইরে যেতে এবং ডিনার করার জন্য আপনাকে ভালো বন্ধু হতে হবে না। যতক্ষণ না এটি প্রভাবিত করছে না, আমি এটিকে সমস্যা হিসাবে দেখছি না।’

উল্রেখ্য এ পর্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় চারটিতে এবং ইংল্যান্ডের জয় ১৭টিতে। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add