for Add

ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ে রেকর্ড বইয়ে নিউজিল্যান্ড

ফলো-অনে পড়েও ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয়ের স্বাদ পেল স্বাগতিক নিউজিল্যান্ড।

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়ের ক্ষেত্রে এটি দ্বিতীয় নজির। প্রথমটি ছিলো ৩০ বছর আগে। ১৯৯৩ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে টেস্ট জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ফলো-অনে পড়ে নিউজিল্যান্ডের এই ম্যাচ জয় টেস্ট ইতিহাসে চতুর্থ কীর্তি।
এর আগে ইংল্যান্ড দু’বার ও ভারত একবার ফলো-অনে পড়ে টেস্ট জিতেছিলো।

২২৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে ইংল্যান্ডকে ২৫৮ রানে টার্গেট দেয় নিউজিল্যান্ড। ২৫৮ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৮ রান করে ইংলিশরা। এতে টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৯ উইকেট দরকার পড়ে নিউজিল্যান্ডের। সফরকারী ইংল্যান্ডের প্রয়োজন ২১০ রান।

এমন সমীকরণ নিয়ে পঞ্চম দিনের তৃতীয় ওভারে দলীয় ৫৩ রানে নাইটওয়াচম্যান ২ রান করা ওলি রবিনসনকে ফেরান নিউজিল্যান্ড অধিনায়ক ও পেসার টিম সাউদি।

রবিনসনের আউটের পর দ্রুত আরও ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেটকে ৩৩ রানে আউট করেন পেসার ম্যাট হেনরি। ১৪ রান করে নিল ওয়াগনারের শিকার হন ওলি পোপ। কোন বল না খেলেই রান আউটের ফাঁদে পড়েন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হ্যারি ব্রুক। ৮০ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ইংলিশরা।

এ অবস্থায় দলের হাল ধরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। প্রথম সেশনের শুরুর ধাক্কা সামলে দলের রান ১৬৮তে নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান রুট ও স্টোকস। বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের রান ২শতে নিয়ে যান এ জুটি। এতে ইংল্যান্ডের জয়ের পথ অনেকটাই সহজ হয়ে পড়ে। শেষ ৫ উইকেট হাতে নিয়ে ৫৭ রানের প্রয়োজন পড়ে ইংল্যান্ডের। তখনি বল হাতে জ্বলে উঠেন ওয়াগনার। ১ রানের ব্যবধানে স্টোকস ও রুটকে শিকার করেন তিনি।

ইনিংসের ৫৭তম ওভারে স্টোকসকে ও ৫৯তম ওভারে রুটকে ফিরিয়ে দারুণভাবে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান ওয়াগনার। স্টোকস ৬টি চারে ১১৬ বলে ৩৩ ও রুট ১১৩ বলে ৯৫ রানে আউট হন। ৮টি চার ও ৩টি ছক্কা মারেন রুট। ষষ্ঠ উইকেটে ২১৩ বলে ১২১ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে উপহার দেন স্টোকস-রুট জুটি।

স্টোকস-রুটকে হারিয়ে ইংল্যান্ড যখন বিপদে তখন স্টুয়ার্ট ব্রুডকে ১১ রানে বিদায় করে নিউজিল্যান্ডকে জয়ের পথে টেনে তোলেন হেনরি। ২১৫ রানে অষ্টম উইকেট হারায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ম্যাচ জয় যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু টেস্টের রোমাঞ্চ যেন তখনও বাকী।

নিউজিল্যান্ডের বোলারদের তোপ সামলে নবম উইকেটে লড়াই শুরু করেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস ও দশ নম্বর ব্যাটার জ্যাক লিচ। দলের রান আড়াইশ স্পর্শ করেন তারা। ফোকস ও লিচের জুটিতে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকে ইংল্যান্ড। তখনি ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন সাউদি।

দলীয় ২৫১ রানে সাউদির বলে শেষ হয় ফোকস ও লিচের ৬৪ বলে ৩৬ রানের লড়াকু জুটি। ৪টি চারে ৩৫ রান করা ফোকসকে শিকার করেন সাউদি। শেষ উইকেটে জেমস এন্ডারসনকে নিয়ে দলের জয়ের আশা ধরে রাখেন লিচ। ১৫ বলে ৫ রান যোগ করেন তারা। ২৫৬ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। সমতা থেকে ১ ও জয় থেকে মাত্র ২ রান দূরে ইংলিশরা। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের স্বপ্নকে চুরমার করে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্য জয় এনে দেন ওয়াগনার। ইংল্যান্ডের শেষ ব্যাটার এন্ডারসনকে ৪ রানে শিকার করেন ওয়াগনার। ২৫৬ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

ওয়াগনার-সাউদি-হেনরির দুর্দান্ত বোলিংয়ে ১ রানের জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৬৭ রানে জিতেছিলো ইংল্যান্ড।

৩১ বল খেলে ১ রানে অপরাজিত থেকে যান লিচ। ওয়াগনার ৬২ রানে ৪টি, সাউদি ৪৫ রানে ৩টি ও হেনরি ৭৫ রানে ২ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করায় ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ৩২৯ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ইংল্যান্ডের ব্রুক।

প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৩৫ রান করেছিলো ইংল্যান্ড। জবাবে ২০৯ রান করে ফলো-অনে পড়ে নিউজিল্যান্ড। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add