for Add

শেখ কামাল যুব গেমসের মশাল প্রজ্বলন করলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ চূড়ান্ত পর্বের মশাল প্রজ্জ্বলন করেছেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মাঠে বিওএ সভাপতি মশাল প্রজ্জ্বলন করে হকি তারকা রাসেল মাহমুদ জিমি এবং শুটার কামরুন নাহার কলির হাতে তুলে দেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন বিওএ সভাপতি। গেমসের মশাল বিভিন্ন জেলা হয়ে বিওএ ভবনে আসে।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে ২০১৯ সালের এসএ গেমস স্বর্ণজয়ী তায়াকোয়ানডো খেলোয়াড় দীপু চাকমা ও কারাতেকা হুমায়ারা আক্তার অন্তরার হাতে মশাল হস্তান্তর করেন জিমি ও কলি। ফরিদপুর ভাঙ্গা মোড়ে সাবেক আরচার মো. নূর ই আলম এবং দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী মশাল গ্রহণ করেন। মাদারীপুর পদ্মার টোল প্লাজা থেকে মাওয়া পর্যন্ত মশাল বহন করে নিয়ে আসেন জাতীয় ভলিবল দলের সাবেক অধিনায়ক সাইদ আল জাবির ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই। পদ্মা সেতুতে প্রথম কোন মশাল বহনের ইতিহাস গড়লেন জাবির-জুঁই।

পদ্মাসেতু পাড় হয়ে মাওয়ায় জাতীয় বাস্কেটবল দলের অধিনায়ক মো. শামসুজ্জামান খান সোয়েব ও জাতীয় হ্যান্ডবল দলের সাবেক অধিনায়ক রোজিনা খাতুন মশাল গ্রহণ করে ঢাকার পোস্তগোলায় নিয়ে আসেন। পোস্তগোলা থেকে গ্রহণ করে বিওএ ভবনে নিয়ে আসেন সাবেক টেবিল টেনিস তারকা মোস্তফা বিল্লাহ ও জাতীয় শুটার নাফিসা তাবাস্সুম।

বিওএ ভবনে মশাল গ্রহণ করেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও নজিব আহমেদ, কোষাধ্যক্ষ একে সরকার, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. এম সামছ এ খান প্রমুখ।

বিওএ ভবন থেকে বাকী ও রুপালী আক্তার আবাহনী ক্লাব লিমিটেড প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতির সামনে নিয়ে আসেন মশাল। আবাহনী ক্লাব থেকে সেনানিবাস পর্যন্ত মশাল বহন করেন জাতীয় জিমন্যাস্ট আবু সাঈদ রাফি ও জাতীয় দাবা খেলোয়াড় তনিমা পারভিন।

চূড়ান্ত পর্বের উদ্বোধনী দিনে ২৬ ফেব্রুয়ারি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাইকিলিস্ট ফারহানা সুলতানা শিলা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় সাঁতারু সেলিম মিয়া মশাল আর্মি স্টেডিয়ামে নিয়ে যাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেমসের মশাল প্রজ্জ্বলন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও ২০১৯ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।

টুঙ্গিপাড়ায় গেমসের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর পরিচালনায় মশাল প্রজ্জলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এর স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু, টেকনিক্যাল উপ-কমিটির সদস্য সচিব এ কে সরকার, বিওএ সদস্য আসাদুজ্জামান কোহিনূর, এমবি সাইফ প্রমুখ। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add