for Add

শেষ দল হিসেবে নারী বিশ্বকাপে পানামা

বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সবশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পানামা। নিউজিল্যান্ডে বাছাইপর্বের প্লে-অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

এই প্রথমবারের মত নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। হ্যামিল্টনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার বদলী ফরোয়ার্ড লিনেথ ইসাবেল সেডেনো ভালডেরামার গোলে পানামার জয় নিশ্চিত হয়।
বাছাইপর্ব থেকে বাকি থাকা তিনটি স্থানের জন্য হাইতি ও পর্তুগালের সাথে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে পানামা। এই তিনটি দলই এই প্রথমবারের মত বিশ্বআসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চূড়ান্ত পর্বে গ্রুপ-এফ’এ পানামার প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও ব্রাজিল। আগামী ২৪ জুলাই এডিলেডে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

আগামী ২০ জুলাই-২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। -বাসস

নারী বিশ্বকাপের গ্রুপিং

গ্রুপ-এ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড

গ্রুপ-বি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপ-সি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপ-ডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না

গ্রুপ-ই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপ-এফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপ-জি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপ-এইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add