for Add

আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া বাংলাদেশ নারী দল আগামীকাল গ্রুপ-১ এ নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানার দলকে। হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের।

কেপ টাউন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটে ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে ১২৯ রান তুলে জয়ের স্বাদ পায় শ্রীলংকা।

দ্বিতীয় ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। নিগারের ৫০ বলে ৫৭ রানের লড়াকু ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৭ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাাদেশ। জয়ের জন্য ১০৮ রানের টার্গেট ১০ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া।

টানা দুই হারের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার, ‘আমাদের প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। প্রথম দুই ম্যাচ হারের কারনে তাদের হতাশ হওয়ারই কথা। তারপরও বলবো, আমরা হাল ছাড়ছি না আপনারাও হাল ছাড়বেন না। দল হিসেবে যদি পারফর্ম করতে পারি, তাহলে আমরা পরের ম্যাচে ভালো করতে পারি।’

গ্রুপ-১ এ প্রথম ২ ম্যাচে জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহে আছে অস্ট্রেলিয়া-শ্রীলংকার। সমানসংখ্যক ম্যাচে দক্ষিণ আফ্রিকার ২ পয়েন্ট ও বাংলাদেশ-নিউজিল্যান্ড এখনও জয়হীন।

আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add