for Add

স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ইমরানুর

অ্যাথলেটিকসের আন্তর্জাতিক কোনো মঞ্চে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাংলাদেশের কোনো স্প্রিন্টার গতির ঝড় তুলবেন তা যেন স্বপ্নেও কল্পনা করা যেতো না কখনো। কিন্তু এবার সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিলেন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর রহমান।

কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ইমরানুর রহমান। জিতে নিয়েছেন স্বর্ণপদক। স্বর্ণ জিততে তিনি সময় নিয়েছেন মাত্র ৬.৫৯ সেকেন্ড। সে সঙ্গে গড়লেন রেকর্ড।

সন্ধ্যায় সেমিফাইনালেই নিজের সেরা টাইমিং পেছনে ফেলে রেকর্ড গড়েছিলেন ইমরানুর। তখন দৌড় শেষ করেছিলেন ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে। প্রায় ২ ঘণ্টা পর ফাইনালে এসে নিজের গড়া রেকর্ডকেই আবার ভাঙলেন তিনি। সে সঙ্গে কাজাখস্তানে ওড়ালেন লাল-সবুজের পতাকা।

সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনালে দৌড়ে কাতারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে অল্প একটু পিছিয়ে থেকেই ফাইনালে ওঠেন ইমরানুর। তিনি হয়েছিলেন দ্বিতীয়; কিন্তু ফাইনালে ওঠে নিজের শ্রেষ্ঠত্বই প্রমাণ করলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে।

সেমিফাইনালের আগে এই ইভেন্টে ইমরানের আগের সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। সেমিতে ৬.৬১ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড ভাঙেন। ২ ঘণ্টা পর ফাইনালে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে সকালে অনুষ্ঠিত এই ইভেন্টের দুই নম্বর হিটে অংশ নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব সেমিফাইনাল নিশ্চিত করেন। ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে হিটে সবার সেরা টাইমিং করে সেমিফাইনালে নাম লেখান তিনি।

গতকাল (শুক্রবার) মেয়েদের ৬০ মিটার স্প্রিন্টে অংশ নিয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড সময় নিয়ে হিটে ৭ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ইমরানুর রহমানের ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও এই প্রথম অংশ নিলেন শিরিন আক্তার। যাওয়ার আগে তিনি নিজ উদ্যোগে অনুশীলন করে যান। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add