for Add

ফ্রেঞ্চ কাপে মেসি-নেইমারদের বিদায়

রুসলান মালিনোভস্কির দ্বিতীয়ার্ধের দুর্দান্ত গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইর কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। ২০১১ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠ স্তাদে ভেলোড্রোমে পিএসজিকে পরাজিত করলো মার্সেই। একইসাথে এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইগর টুডোরের দল।

৩১ মিনিটে স্পট কিক থেকে মার্সেইকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ। বিরতির ঠিক আগে সার্জিও রামোস পিএসজিকে সমতায় ফেরান। কিন্তু ইউক্রেনিয়ান মিডফিল্ডার মালিনোভস্কি ৫৭ মিনিটে আবারো স্বাগতিকদের এগিয়ে দেন। তার এই গোলেই ভেলোড্রোমে পিএসজিকে হারানোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়।

শেষ ২৭ বারের মোকাবেলায় মার্সেই মাত্র দু’বার জয়ী হয়েছে। বুধবার রাতে ম্যাচ শেষে মার্সেই অধিনায়ক ভ্যালেন্সি রনগিয়ার বলেছেন, ‘আমরা জানি দীর্ঘদিন ধরে আমাদের সমর্থকরা এই জয়ের জন্য অপেক্ষায় ছিল। তাদের সাথে জয়ের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত।’

গত বছর নিসের কাছে শেষ ষোলতে পরাজিত হবার পর এনিয়ে দ্বিতীয়বারের মতো ১৪ বারের বিজয়ী পিএসজি ফরাসি কাপ থেকে একটু আগে ভাগেই বিদায় নিল। পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমরা শুরুতেই কিছু ভুল করেছিলাম যার খেসারত দিতে হয়েছে। এই পরাজয় আমাদের হতাশ করেছে। কারণ এটি চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কাপ ম্যাচ ছিল। আমরা জয় নিয়ে প্যারিসে ফিরতে চেয়েছিলাম। আমাদের আরো ভাল খেলা উচিৎ ছিল। কিন্তু এখন সব পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার চেষ্টা করতে হবে।’

পিএসজির বিদায়ে ইগর টুডোরের দল এখন ১৯৮৯ সালের পর প্রথমবার ও সব মিলিয়ে ১১ বারের মতো শিরোপা জয়ের পথে সুষ্পষ্ট ফেবারিট হয়ে উঠেছে। লিগ ওয়ানে রোববার ঘরের মাঠে নিসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে টেবিলের শীর্ষে থাকা পিএসজির থেকে আট পয়েন্ট পিছিয়ে গেছে দুই নম্বরে থাকা মার্সেই।

শুরুতেই নুনো মেনডেসজে রুখে দিয়ে মার্সেই গোলরক্ষক লোপেজ দলকে রক্ষা করেছেন। অন্যদিকে মাত্তেও গুয়েনডোজির শট দারুণ দক্ষতায় রুখে দেন পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। মার্সেইর এগিয়ে যাবার পিছনে রামোসের অসাবধানতাকে দায়ী করা হয়েছে। ডি বক্সের মধ্যে চেনজিস আন্ডারকে ফাউলের অপরাধে পেনাল্টি উপহার পায় মার্সেই। স্পট কিক থেকে ডোনারুমাকে উল্টো দিকে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন সানচেজ। ইন্টার মিলান থেকে মার্সেইতে যোগ দেবার প্রথম বছরেই এনিয়ে ১১তম গোল করলেন সানচেজ। লিওনেল মেসির ফ্রি-কিক ও নেইমারের একটি শট অল্পের জন্য পিএসজিকে সমতায় ফেরাতে পারেনি। প্রথমার্ধের স্টপেজ টাইমে নেইমারের কর্নার থেকে রামোসের হেডে সমতায় ফিরে সফরকারীরা। ৫৭ মিনিটে আটালান্টা থেকে ধারে খেলতে আসা মালিনোভস্কির বাম পায়ের জোড়ালো শটে আবারো এগিয়ে যায় মার্সেই। ইনজুরি টাইমে রামোসের একটি প্রচেষ্টা অফসাইডের কারণে সফল হয়নি।

এর আগে দিনের শুরুতে বর্তমান চ্যাম্পিয়ন নঁতে লিগ ওয়ানের তলানির দল অ্যাঞ্জার্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। লিলির বিরুদ্ধেও টাইব্রেকারে জয়ী হয়েছে লিঁও। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। ইন-ফর্ম রেইমসকে ৩-১ গোলে পরাজিত করে শেষ আটে পৌঁছে গেছে। এছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছে দ্বিতীয় টায়ারের ক্লাব রোডেজ, অ্যানেসি ও গ্রীনোবেল। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add