for Add

ক্লাব বিশ্বকাপে খেলছেন না বেনজেমা-কোর্তোয়া

মরক্কোতে চলমান ক্লাব বিশ্বকাপে ২২ সদস্যের রিয়াল মাদ্রিদ দলে অন্তর্ভূক্ত করা হয়নি ইনজুরি আক্রান্ত দুই তারকা করিম বেনজেমা ও থিবো কোর্তোয়াকে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ইনজুরি সমস্যায় আরো বাদ পড়েছেন এডার মিলিটাও, ফারলান্ড মেন্ডি, এডেন হ্যাজার্ড ও লুকাস ভাসকুয়েজ।

ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লা লিগায় উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে বদলী বেঞ্চে চলে যান। এর ফলে মৌসুমের শুরু থেকে চলতে থাকা ফিটনেস সমস্যা আরো দীর্ঘায়িত হলো তার। ৩৫ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড ইনজুরির কারণে ফ্রান্সের বিশ্বকাপ দলে জায়গা পাননি। বিশ্বকাপের পরপরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

বেলজিয়ান গোলরক্ষক কোর্তোয়াও রোববার মায়োর্কার বিরুদ্ধে ১-০ গোলের পরাজয়ের ম্যাচটির আগে অনুশীলনে উরুর ইনজুরিতে পড়েছেন। যে কারণে তার পরিবর্তে ইউক্রেনিয়ার গোলরক্ষক আন্দ্রি লুনিনকে নিয়ে খেলতে নামে মাদ্রিদ।

মায়োর্কার বিপক্ষে পরাজয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্লাব বিশ্বকাপে রেকর্ড চারবারের বিজয়ী লস ব্লাঙ্কোসরা কাল সেমিফাইনালে মিশরীয় ক্লাব আল আহলির মোকাবেলা করবে। শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারের মৌসুমে বেশ কিছু ইনজুরি সমস্যা মাদ্রিদের পারফরমেন্সে প্রভাব ফেলেছে। ডেভিড আলাবা ও অরেলিয়েন টিচুয়ামেনি সম্প্রতি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add