for Add

গোলশূন্য ড্রতেই তুষ্ট বাংলাদেশ-ভারত

জিতলে ফাইনাল নিশ্চিত-এ সমীকরণ নিয়ে রোববার (৫ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। সে লড়াইয়ের সমাপ্তি হয়েছে গোলশূন্যভাবে। হার এড়িয়ে দুই দলই উজ্জ্বল করেছে ফাইনালে খেলার সম্ভাবনা।

বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে নেপালকে। ভারত ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। দ্বিতীয় ম্যাচ ড্র করায় বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৪ করে। বাংলাদেশ শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশের জন্য খুলে যাবে ফাইনালের দরজা।

বাংলাদেশ ও ভারত দুই দলেরই প্রথম টার্গেট ছিল ম্যাচ না হারা। মাঝমাঠকে প্রাধান্য দিয়েই খেলেছে তারা। সে দিক দিয়েই দুই দলই লক্ষ্যপূরণ করতে পেরেছে।

প্রথমার্ধে বাংলাদেশের চেয়ে ভারত একটু প্রধান্য নিয়ে খেলেছে। কয়েকটি সুযোগও তারা তৈরি করেছিল। ভারতীয় মেয়েদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমা। জাতীয় দলে খেলা এ গোলরক্ষক দুটি ভালো সেভ করে দলকে বাঁচিয়েছেন। ৭ মিনিটে ডিফেন্সের দুর্বলতায় বল নিয়ে বাংলাদেশ বক্সে ঢুকে পড়েন সুমাতি কুমারী। গোলরক্ষক রূপনা চাকমাকে একাও পেয়েছিলেন ভারতীয় এ ফরোয়ার্ড। রূপনা পা দিয়ে দুর্দান্ত সেভ করে দলকে বাঁচিয়েছেন।

১৪ মিনিটে কর্নার থেকে সুনিতা মুন্দার হেড ঠেকিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক রূপনা চাকমা।

২৬ মিনিটে স্বপ্না রানীর শট কর্নারের মাধ্যমে বিপদমুক্ত করেন ভারতের গোলরক্ষক আনশিকা। স্বপ্নার কর্নারটি ভারতীয় গোলপাস্টের সামনে পড়লেও আশপাশে কোনো খেলোয়াড় না থাকায় সুযোগ তৈরি হয়নি বাংলাদেশের। এটাই ছিল প্রথমার্ধে ভারতের পোস্টে বাংলাদেশের প্রথম শট।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে খেলেছে দুই দল। বাংলাদেশ আক্রমন বাড়িয়ে পরপর কয়েকটি কর্নার আদায় করে নিয়েছিল। তবে তার কোনটা থেকেই ফায়দা লুটতে পারেনি।

বাংলাদেশ ও ভারত দুই দলেরই প্রয়োজন শেষ ম্যাচে এক পয়েন্ট। বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে এবং নেপাল খেলবে ভারতের বিপক্ষে।

-জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add