for Add

বরিশালকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখতে চায় খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের প্লে-অফে খেলা আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ নিজেদের দশম ম্যাচ খেলতে নামছে খুলনা টাইগার্স। এ ম্যাচে খুলনার প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশাল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে খেলার দৌঁড়ে আছে রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রংপুর ৮ ম্যাচে ১০, ঢাকা ১০ ম্যাচে ৬, খুলনা-চট্টগ্রাম ৯ ম্যাচে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রংপুর।
আর ১টি ম্যাচ জিতলেই প্লে-অফে উঠবে রংপুর। তখন প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যাবে ঢাকা-খুলনা ও চট্টগ্রামের।

রংপুরকে বাকী সব ম্যাচ হারের সাথে নিজেদের শেষ তিন ম্যাচে জিততেই হবে খুলনাকে। সেই সাথে অন্যান্য ম্যাচের ফল ও রান রেটের হিসেবে প্লে-অফে খেলা সুযোগ পাবে খুলনা।

বরিশালের কাছে হেরে গেলে প্লে-অফে খেলা আশা শেষ হয়ে যাবে খুলনার। আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে বরিশালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তারা।

সিলেট পর্বের শেষ ম্যাচে জয়ের বড় সুযোগ হারায় খুলনা। কুমিল্লার বিপক্ষে ২ উইকেটে ২১০ রান করেও ম্যাচ হারে খুলনা। ব্যাট হাতে তামিম ৯৫ ও অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৯১ রান করেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের অনবদ্য ১০৭ ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ঝড়ো ৭৩ রানে ১০ বল বাকী থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে কুমিল্লা। টানা চার ম্যাচ হেরে প্লে-অফে খেলার পথ কঠিন করে ফেলে খুলনা। ৯ ম্যাচে ২ জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে দলটি।

আগের ম্যাচে কুমিল্লার জয়ে প্লে-অফ নিশ্চিত হয়েছিলো বরিশালের। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বরিশাল। প্লে-অফ নিশ্চিত হওয়ায় এখন বরিশালের নতুন টার্গেট পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা।

বরিশালের হয়ে এবারের আসরে শুরুটা দারুণ ছিলো অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাট হাতে প্রথম চার ইনিংসেই তিনটি হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু সর্বশেষ চার ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি সাকিব। ৯ ইনিংসে ৩১১ রান নিয়ে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব।

আবারও বড় ইনিংস খেলার স্বপ্ন সাকিবের। ঢাকার কাছে সর্বশেষ ম্যাচ হারের পর সাকিব বলেছিলেন, ‘শেষ কয়েকটা ম্যাচ ভালো ব্যাটিং হয়নি। আশা থাকবে , যেভাবে টুর্নামেন্ট শুরু করেছিলাম সেভাবেই যেন ভালো ব্যাটিং করতে পারি।’ বল হাতে এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন সাকিব। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add