for Add

ব্রাজিলে বিদেশী কোচের দরজা খুলছে

প্রায় দুই দশকেরও বেশি সময় আগে সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল ব্রাজিল। জাতীয় দলের জন্য বিদেশী কোচ নয়, বরং দেশী কোচ দিয়েই সফলতা আনতে হবে- ব্রাজিলে অলিখিত এ নিয়মের শেষ পর্যন্ত হয়তোবা অবসান হতে যাচ্ছে।

গত মাসে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পর ছয় বছরের মেয়াদ শেষে তিতেও ব্রাজিলের কোচের পদ ছেড়েছেন। বিশ্বকাপের আগেই অবশ্য তিতে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনালডো রডরিগুয়েজ এখনো তিতের উত্তরসূরী খুঁজে পাননি। এখন তিনি তার দৃষ্টি আরো প্রসারিত করেছেন। এ সম্পর্কে ব্রাজিল ফুটবল প্রধান বলেছেন, ‘আমাদের মধ্যে কোন ধরনের জাতিগত কুসংষ্কার নেই। আমরা এমন একজন সমন্বিত কোচ চাই যিনি খেলোয়াড়দের পারফরম্যান্সকে মানসম্মত জায়গা নিয়ে যেতে পারবেন। ব্রাজিল সবসময় যে ধরনের আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে সেটাই আমরা করতে চাই।’

শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া গত এক দশকে কোন দেশই জাতীয় দলের জন্য বিদেশী কোচ নিয়োগ দেয়নি। ইংল্যান্ড এর মধ্যে সুইডেনের সেভেন গোরান এরিকসেন ও ইতালিয়ান ফ্যাবিও ক্যাপেলোকে নিয়োগ দিয়েছিল।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জয় করেছিল সেলেসাওরা। ঐ সময়ে দলে রোনাল্ডো, রোনালদিনহো ও রিভালডোর মতো বিশ্বমানের স্ট্রাইকাররা ছিলেন। রেকর্ড পঞ্চমবারের বিশ্বকাপের শিরোপা এ তিনজনের হাত ধরেই এসেছিল। ২০০২ শিরোপা জয়ী দলের কোচ লুইজ ফিলিপ স্কলারি সম্প্রতি বলেছেন, ‘আমাদের অনেক মানসম্পন্ন কোচ রয়েছে। কিন্তু এখনকার তুলনায় অতীতে আমরা আরো বেশি কোচ তৈরি করেছি। নতুন প্রজন্ম যথেষ্ঠ শিরোপা জিততে পারছেনা।’

ব্রাজিলিয়ান গণমাধ্যম ইতোমধ্যেই বেশ কয়েকজন সম্ভাব্য কোচের নাম প্রকাশ করেছে। যাদের মধ্যে অন্যতম হলেন স্প্যানিশ পেপ গার্দিওলা ও লুইস এনরিকে, ইতালিয়ান কার্লো আনচেলত্তি, ফ্রেঞ্চম্যান জিনেদিন জিদান, পর্তুগালের হোসে মরিনহো ও আর্জেন্টিনার মার্সেলো গালারডো ও মরিসিও পোচেত্তিনো।

ম্যানচেস্টার সিটির গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের আনচেলত্তি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। যদিও গার্দিওলা দুই বছর আগে জানিয়েছিলেন ইংলিশ চ্যাম্পিয়ন দল ছাড়ার পর জাতীয় দলের নেতৃত্ব নিতে তিনি আগ্রহী।

আগামী মার্চের মধ্যে নতুন কোচ নিয়োগ দেবার ব্যাপারে আশাবাদী রডরিগুয়েজ। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘গত বছরের শেষে আমি অন্তত ২৬টি নাম শুনেছি। তাদের মধ্যে থেকেই হয়তো কাউকে বেছে নেব।’

তবে সিবিএফ সভাপতির জন্য বিশ্বমানের কোচ নিয়োগ দেওয়া সহজ হবে না। ইউরোপের ক্লাবগুলোর লোভনীয় বেতন, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ছেড়ে খুব কম কোচই ব্রাজিলের দায়িত্ব নিতে আসতে আগ্রহী হবেন। এ ছাড়া অন্য সমস্যা আছে। বিদেশী কোনো কোচকে ব্রাজিলিয়ানরা মেনে নেবেন কি না, তা নিয়েও প্রশ্ন আছে।

গত ডিসেম্বরে এ নিয়ে চালানো জরিপে ৪৮ শতাংশ ব্রাজিলিয়ান বিদেশী কোচ নিয়োগের বিপক্ষে ভোট দেন। ৪১ শতাংশ এর পক্ষে ভোট দেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, এ জরিপের আগে সর্বশেষ যে জরিপ চালানো হয়েছিল তাতে আরও বেশিসংখ্যক ব্রাজিলিয়ান বিদেশী কোচ নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছিলেন।

এর আগেও অবশ্য ব্রাজিলে বিদেশী কোচ এসেছে। ১৯২৫ সালে উরুগুয়ের রামোন প্লাটেরো, ১৯৪৪ সালে ব্রাজিলিয়ান ফ্লাভিও কস্তার সাথে পর্তুগালের জর্জ হোমেস ডি লিমা ও ১৯৬৫ সালে স্বল্প সময়ের জন্য আর্জেন্টাইন ফিলপো নুনেজ দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় কোচ হিসেবেও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে ২০২২ কোপা লিবাটেডরস জয়ী ফ্লামেঙ্গোর কোচ ডোরিভাল জুনিয়র, ফ্লুমিনেন্সের ফার্নান্দো ডিনিজ, গ্রেমিরোর রেনাটো পোর্টালুপ্পি ও ইন্টারসিওনালের মানো মেনেজেসের নাম প্রকাশ করা হয়েছে। যদিও তিতের মানের সাথে তুলনা করলে এরা সবাই বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add