for Add

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় ঢাকা-রংপুর

জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ২৯তম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ঢাকা ও রংপুরের ম্যাচটি।

প্রথম তিন ম্যাচ খেলে ২টিতে জয় পায় রংপুর। এরপর টানা দুই ম্যাচ হারে তারা। পরবর্তীতে টানা দুই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরে রংপুর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ দু’টি জয় পেয়েছে রংপুর। মিরপুরে চট্টগ্রামকে ৫৫ রানে এবং সিলেটের মাঠে স্বাগতিকদের ৬ উইকেটে হারায় রংপুর। বোলারদের হাত ধরে সিলেটের বিপক্ষে সহজ জয়ের স্বাদ পায় রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রানে ৭ উইকেট হারিয়েছিলো সিলেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯২ রান করে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা এড়ায় সিলেট। রংপুরের দুই পেসার হাসান মাহমুদ-আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই ৩টি করে উইকেট নেন। জবাবে ২৬ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় রংপুর। ওপেনার রনি তালুকদার ৩৮ বল খেলে ৪১ রানে অপরাজিত থাকেন।

সিলেটের বিপক্ষে ম্যাচে শূন্যতে আউট হন রংপুরের পক্ষে এবারের আসরে সর্বোচ্চ ২২৫ রান করা পাকিস্তানের শোয়েব মালিক। মালিকের পর মাত্র দু’ব্যাটার দলের হয়ে ১শর বেশি রান করেছেন। রনি ১৬০ ও মোহাম্মদ নাইম ১৪৬ রান করেন।

বোলিং বিভাগে দলের সেরা পারফরমার পেসার হাসান। ৭ ইনিংসে ১১ উইকেট আছে তার। সিলেটের বিপক্ষে ম্যাচে সেরা বোলিং ফিগার ১২ রানে ৩ উইকেট নিয়েছিলেন হাসান।

অন্যদিকে দুর্দান্ত এক জয়কে সঙ্গী করে সিলেটের মাটিতে প্রথম খেলতে নামছে ঢাকা। টানা ছয় ম্যাচ হারের পর মিরপুরে নিজেদের সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ২৪ রানে হারিয়েছিলো ঢাকা। প্রথমে ব্যাট করে ১০৮ রানে অলআউট হয় ঢাকা। বড় ইনিংসের দেখা পান ওপেনার সৌম্য সরকার। আসরের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

১০৯ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়ে খুলনাকে ৮৪ রানেই গুটিয়ে দেয় ঢাকার তাসকিন-নাসিররা। ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন। এবারের আসরে এটিই সেরা বোলিং ফিগার তাসকিনের। ২টি করে উইকেট নেন নাসির ও আল-আমিন হোসেন।

এখন পর্যন্ত বিপিএলে ঢাকার পক্ষে বল হাতে সেরা পারফরমার তাসকিন-নাসির ও আল-আমিনের। নাসির ১১টি, তাসকিন ও আল-আমিন ১০টি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক নাসির। ৮ ইনিংসে ২৯১ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানীতে ঢাকা।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add