for Add

ঘরের মাঠে রংপুরে থামলো সিলেট

ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সিলেট। তারপরও ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিলেট। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকলো রংপুর। 

টুর্নামেন্টের ২৫তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে সিলেট। জবাবে ২৬ বল বাকী রেখে জয় পায় রংপুর। 

এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান। ব্যাট হাতে নেমে রংপুর বোলারদের তোপের মুখে পড়ে খেই হারিয়ে ফেলে  সিলেটের ব্যাটাররা। নবম ওভারের মধ্যে ১৮ রানে সপ্তম উইকেট হারায় সিলেট। 

ইনিংসের দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের টম মুরসকে ২ রানে ফেরান   রংপুরের আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাই। পরের ওভারের চতুর্থ বলে স্পিনার মাহেদি হাসানকে ছক্কা মারেন ইনফর্ম ওপেনার নাজমুল হোসেন শান্ত।  কিন্তু পঞ্চম বলেই  ফিরে যান ৯ রান করা শান্ত। 

চতুর্থ ওভারে সিলেটের মিডল-অর্ডারে জোড়া আঘাত হানেন ওমরজাই। তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম রানের খাতা খোলার আগেই  শিকার হন ওমরজাইয়ের।

পরের ওভারে সিলেটের আরেক মিডল-অর্ডার ব্যাটার জাকির হাসানকে খালি হাতে প্যাভিলিয়নে ফেরত পাঠান মাহেদি। এতে ১২ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে সিলেট।

এরপর লোয়ার-অর্ডারে সিলেটের দুই বিদেশী খেলোয়াড় শ্রীলংকার থিসারা পেরেরা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমের বিদায়ে খাদের কিনারায় চলে  যায় সিলেট। পেরেরাকে ব্যক্তিগত ৩ রানে পাকিস্তানের পেসার হারিস রউফ ও ওয়াসিমকে ১ রানে থামান হাসান। 
১৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপিএলের ইতিহাসে সর্বনি¤œ রানে গুটিয়ে যাবার শংকায় পড়ে সিলেট। কিন্তু অষ্টম উইকেটে দারুন এক জুটি গড়ে সিলেটকে লজ্জার হাত থেকে রক্ষা করেন সাকিব ও অধিনায়ক মাশরাফি। 

মারমুখী ছিলেন সাকিব। ১৪তম ওভার পর্যন্ত মাশরাফি কোন চার-ছয় মারতে না পারলেও সাকিবের ব্যাট থেকে ৩টি চার ও ১টি ছয় আসে। পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজের করা ১৫তম ওভারে দু’টি ছক্কা মারেন মাশরাফি। 

১৬তম ওভারে দলীয় ৬৬ রানে সাকিব-মাশরাফির জুটি ভাঙ্গেন হাসান। ২১ বলে ২১ রান করা মাশরাফি শিকার হন  হাসানের। তবে তার আগে সাকিবকে নিয়ে অস্টম উইকেট জুটিতে ৪২ বলে ৪৮ রার করেন  মাশরাফি। 

অধিনায়ক ফেরার পর আরও ২টি চার ও ১টি ছক্কা মারেন সাকিব। ১৯তম ওভারে হাসানের তৃতীয় শিকার হওয়ার আগে ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় চাপের মুখে ৪১ রানের দারুন এক ইনিংস খেলেন আট নম্বরে নামা সাকিব। 

দলীয় ৮৫ রানে সাকিব ফেরার পর সিলেটের দলীয় রান ১শ হবার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রান করে সিলেট। রংপুরের হাসান ১২ ও ওমরজাই ১৭ রানে ৩টি করে উইকেট নেন। মাহেদি ২টি ও রউফ ১টি উইকেট শিকার করেন। 

৯৩ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালোই করেন রংপুরের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও রনি তালুকদার। ৩৩ বলে ২৭ রান যোগ করেন তারা। নাইমকে ১৮ রানে ফিরিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন পেসার রাজা। 

দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রাখেন রনি ও মাহেদি। তবে নবম ওভারে রংপুরের ব্যাটিং লাইন-আপে জোড়া আঘাত হানেন মাশরাফি। মাহেদি ৮ ও পাকিস্তানের শোয়েব মালিক শূন্য রানে মাশরাফির শিকার হলে ৪৪ রানে ৩ উইকেট হারায় রংপুর। এরপর ৪ রান করা ওমারজাই  আমিরের শিকার হলে  দলীয় ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর।

তবে পঞ্চম উইকেটে নাওয়াজকে নিয়ে ১৯ বলে অবিচ্ছিন্ন ২৭ রান যোগ করে রংপুরের জয় নিশ্চিত করেন রনি। ২টি করে চার-ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৪১ রান করেন রনি। ১৩ বলে ১৮ রান তুলে অপরাজিত থাকেন নাওয়াজ। তার ইনিংসে ১টি চার ও ২টি ছয় ছিলো। সিলেটের মাশরাফি ১৮ রানে ২ উইকেট নেন।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add