for Add

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। দলে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দু’জন করে এবং বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

বাবর আজম (পাকিস্তান) : বাবরের সাথে ওপেনিংয়ে আছেন অস্ট্রেলিয়ার হেড। গেল বছর ব্যাট হাতে ৯ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে প্রায় ৮৫ ব্যাটিং গড়ে ৬৭৯ রান করেন বাবর। অধিনায়ক হিসেবে দারুণ নেতৃত্ব দিয়েছেন বাবর। তার অধীনে তিন সিরিজের তিনটিতেই জিতে পাকিস্তান।

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া): ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নারের। ১৩ ম্যাচে ৫৫২ রান করেছিলেন তিনি। তবে ওয়ার্নারকে টপকে বর্ষসেরা দলে সুযোগ হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রান ট্রাভিস হেডের। ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৫০ রান করন হেড।

শাই হোপ (ও:ইন্ডিজ): ২০২২ সালে ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। দলের সেরা এ পারফরমার ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ২১ ইনিংসে ৭০৯ রান নিয়ে বছর শেষ করেছিলেন। বর্ষসেরা দলে তিন নম্বরে সুযোগ হয়েছে তার।

শ্রেয়াস আইয়ার (ভারত): ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে পারফর্মকরাদের একজন ছিলেন শ্রেয়াস আইয়ার। জাতীয় দলের হয়ে বেশিরভাগ ম্যাচ চার নম্বরে খেলে ১৭ ম্যাচে মোট ৭২৪ রান করেন আইয়ার। যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি।

টম লাথাম (নিউজিল্যান্ড): গেল বছর নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে পাঁচ নম্বরে নেমে ফিনিশিংয়ের কাজটা দারুণভাবে করেছেন লাথাম। আইসিসির বর্ষসেরা দলে উইকেটরক্ষক হিসেবে জায়গা পাওয়া লাথাম ২০২২ সালে ১৫ ম্যাচে ৫৫৮ রান করেছেন তিনি। উইকেটের পেছনে ১৬টি ডিসমিসাল ছিলো তার।

সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) : ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বল হাতে গেল বছরটা দারুণ কেটেছে রাজার। আফ্রিকার দলটিতে অন্যতম ভরসার প্রতীক ছিলেন ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ৬৪৫ রান করা এ অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ৮ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা দলেও আছেন রাজা।

মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) : ওয়ানডেতে গত বছর স্বপ্নের মতো কাটিয়েছেন মিরাজ। ১৫ ম্যাচে ব্যাট হাতে ৩৩০ রান ও বল হাতে ২৪ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট। ব্যাট হাতে দলের কঠিন সময়ে লোয়ার-অর্ডারে দারুণ কিছু ইনিংস খেলেছেন মিরাজ। এরমধ্যে বছরের শেষদিকে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আট নম্বরে নেমে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন মিরাজ। তার ঐ অনবদ্য ইনিংসে ৫ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নেয় বাংলাদেশ।

আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) : বর্ষসেরা দলে পেস আক্রমণে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। বৈচিত্র্যময় বোলিংয়ে নজর কাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৩৬ রানে ৩ উইকট।

মোহাম্মদ সিরাজ (ভারত) : সাদা বল ফরম্যাটে ভারতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন পেসার সিরাজ। জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ওয়ানডে দলে ভারতের পেস অ্যাটাকের ভরসা বনে যান তিনি। নতুন ও পুরনো বলে দারুণ দক্ষ সিরাজ গত বছর ১৫ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন। ইকোনমি ছিলো ৪ দশমিক ৬২। সেরা ফিগার ২৯ রানে ৩ উইকেট।

ট্রেট বোল্ট (নিউজিল্যান্ড) : দীর্ঘদিন ধরেই ধারাবাহিক পারফরমেন্স করে আসছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। গেল বছরও ব্যতিক্রম হয়নি। মাত্র ৬ ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি। সেরা ফিগার ৩৮ রানে ৪ উইকেট। ইকোনমি ৩ দশমিক ৯৮।

এডাম জাম্পা (অস্ট্রেলিয়া) : অস্ট্রেলিয়ার হয়ে গেল বছর ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন স্পিনার এডাম জাম্পা। ১২ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ সালে অভিষেক বছরেও ওয়ানডেতে ৩০ উইকেট নিয়েছিলেন জাম্পা। ঘরের মাঠে পেসবান্ধব উইকেটে ৯ ম্যাচে ১২ উইকেট শিকার করেন তিনি।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম লাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদি হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও এডাম জাম্পা।-বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add